শনিবার , ৯ আগস্ট ২০২৫ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

সাংবাদিক তুহিন হত্যার দায় স্বীকার করেছেন গ্রেফতার স্বাধীন: র‌্যাব

প্রতিবেদক
editor
আগস্ট ৯, ২০২৫ ৩:০১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন র‌্যাবের হাতে গ্রেফতার স্বাধীন নামে এক অভিযুক্ত। শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় গাজীপুরে পোড়াবাড়ী র‌্যাব-১ এর ক্যাম্পে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার একেএম এ মামুন খান চিশতি।

তিনি জানান, ভিডিও ফুটেজ ও ফোর্সের মাধ্যমে নিশ্চিত হয়ে শুক্রবার রাতে গাজীপুর মহানগরের শিববাড়ি এলাকা থেকে স্বাধীনকে গ্রেফতার করা হয়েছে। স্বাধীন সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। তুহিন হত্যায় র‌্যাব একজন ও গাজীপুর মহানগর পুলিশ আরও ছয়জনকে গ্রেফতার করেছে।

সর্বশেষ - অন্যান্য