রবিবার , ১৬ নভেম্বর ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

এইচএসসিতে রাজশাহী বোর্ডে ফেল থেকে পাস ৫৩ শিক্ষার্থী

প্রতিবেদক
editor
নভেম্বর ১৬, ২০২৫ ৬:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী শিক্ষা বোর্ডে চলতি বছরে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। এতে ফেল থেকে পাস করেছেন ৫৩ জন পরীক্ষার্থী। রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই ফল প্রকাশিত হয়।

ফলাফলে দেখা গেছে, এবছর ২৫ হাজার ৭০৮ পরীক্ষার্থী ৮২ হাজার ২২৩টি খাতা চ্যালেঞ্জ করেছিলেন। এরমধ্যে মাত্র ১২১ জনের ফল পরিবর্তন হয়েছে। ফলাফল পরিবর্তনের পর জিপিএ-৫ পেয়েছেন ১৯ জন। এবছর ফেল থেকে জিপিএ-৫ পাওয়ার কোনো ঘটনা ঘটেনি। তবে ফেল থেকে পাস করেছেন ৫৩ জন।

জানতে চাইলে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘সকাল ১০টার দিকে শিক্ষা বোর্ডর ওয়েবসাইটে ফল প্রকাশিত হয়। এবছর ফেল থেকে পাস করেছেন ৫৩ জন।’

এবার রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৫৯ দশমিক ৪০ শতাংশ।

সর্বশেষ - অন্যান্য