বুধবার , ২২ অক্টোবর ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

হাউজিং এস্টেট বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা

প্রতিবেদক
editor
অক্টোবর ২২, ২০২৫ ১১:৫৫ অপরাহ্ণ

জিল্লুর রহমান জয় : রাজশাহী হাউজিং এস্টেট বালিকা উচ্চ বিদ্যালয়ে জেন্ডার সমতা ও নারীর অধিকার আলোচনা সভা এবং বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জাগো ফাউন্ডেশনের সহযোগিতায় বুধবার বিকেলে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম গোলাম মাহাবুব। বিশেষ অতিথি ছিলেন, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোমিন, হিউম্যান ইকোমিক ডেভেলপমেন্টের পরিচালক হাসিবা খাতুন জাহেদা, রাজশাহী হাউজিং এস্টেট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম, সাংবাদিক জিয়াউর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজিজুর রহমান। স্বাগত বক্তব্য ও উপস্থাপানায় ছিলেন রাখেন, হিউম্যান ইকোমিক ডেভেলপমেন্টের সম্পাদক নয়ন মিয়া। বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে রাজশাহী হাউজিং এস্টেট বালিকা উচ্চ বিদ্যালয়।

আর বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় রাজশাহী হাউজিং এস্টেট বালিকা উচ্চ বিদ্যালয়ের রুবিনা ইসলাম লিনা, সাদিয়া ইসলাম ও সুমাইয়া আক্তার সিমু ও ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের জাহিন আফরিন, সাদিয়া সানজিদাহ ও নাফিসা আসনিম। বিতর্ক প্রতিযোগীতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন সাদিয়া সানজিদাহ। অনুষ্ঠান শেষে বিতর্ক প্রতিযোগিতায় অশংগ্রহণকারীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

সর্বশেষ - অন্যান্য