বুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

কুয়েট ভিসির পদত্যাগসহ ৫ দফা দাবি

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ১২:৩৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার ও নিঃশর্ত ক্ষমা চেয়ে ভিসি, প্রো-ভিসি ও ছাত্রবিষয়ক পরিচালকের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা।বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে কুয়েটে থমথমে অবস্থা বিরাজ করছে।

ক্যাম্পাসের প্রধান ফটকসহ চারপাশে অবস্থান নিয়ে আছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অন্যদিকে ভেতরে রয়েছে শিক্ষার্থীরা। এদিকে বুধবার দুপুর ১টার মধ্যে দাবি পূরণ না হলে কুয়েটের সব ক্লাস, পরীক্ষাসহ অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেয় তারা। মঙ্গলবার কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি ঘিরে ছাত্রদল ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে আহত হয়েছে অন্তত অর্ধশত শিক্ষার্থী। তাদের বেশিভাগের শরীরে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। আহদের কুয়েটের মেডিক্যাল সেন্টারসহ আশপাশের বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে পাঁচজনকে।

সূত্র : ইউএনবি

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত