বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

মালদ্বীপে মুগ্ধতা ছড়াচ্ছেন মেহজাবীন-আদনান

প্রতিবেদক
editor
ডিসেম্বর ২৪, ২০২৫ ২:৪১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : দীর্ঘ ১৩ বছরের লুকোচুরি আর প্রেমের গুঞ্জনের অবসান ঘটিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে নির্মাতা আদনান আল রাজীবের গলায় মালা পরিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিয়ের পর থেকেই এই তারকা দম্পতিকে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই।

বর্তমানে তারা যে সুখের জোয়ারে ভাসছেন, তার নতুন প্রমাণ মিলল সুদূর মালদ্বীপে। ব্যস্ত শিডিউল থেকে কিছুটা বিরতি নিয়ে এই জুটি এখন অবস্থান করছেন প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি মালদ্বীপে।

সেখানে কাটানো একান্ত মুহূর্তের কিছু মনোমুগ্ধকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন মেহজাবীন। ছবিগুলোতে দেখা যায়, সমুদ্রের নীল জলরাশির পাশে দাঁড়িয়ে একে অপরের সান্নিধ্য উপভোগ করছেন তারা।

কোনো ছবিতে নীল দিগন্তের দিকে তাকিয়ে আছেন, আবার কোনোটিতে মিষ্টি হাসি ভক্তদের হৃদয়ে দোলা দিচ্ছে। তবে কেবল সমুদ্রবিলাসই নয়, মেহজাবীন-আদনান মেতেছেন সাইকেলিংয়েও।

চোখে রোদ চশমা আর ক্যাজুয়াল পোশাকে সাইকেলে চড়ে রিসোর্টের চারপাশ ঘুরে দেখার মুহূর্তগুলোও ক্যামেরাবন্দী করেছেন তারা। মেহজাবীনের শেয়ার করা সেই অ্যালবামটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পরপরই সেটি ভাইরাল হয়ে যায়।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ইউক্রেনীয় সেনাদের ঘিরে ফেলা হয়নি, দাবি জেলেনস্কির

কোটা আন্দোলন : রাজশাহীতে পোস্টার বানাতে গিয়ে আটক ৬ শিক্ষার্থী অভিভাবকের জিম্মায়

বিএনপির মঞ্চে আ’লীগ সমর্থক শিল্পীর গান, ক্ষুব্ধ নেতাকর্মীরা

আজ মায়ের জন্যই আমি ‘পূর্ণিমা’

প্রধান উপদেষ্টা ও প্রধান বিচারপতি নিয়োগে যে প্রস্তাব বিএনপির

ঢাকা ও রাজশাহীসহ যেসব জেলার শিক্ষাপ্রতিষ্ঠান শনিবারও বন্ধ থাকবে

নেদারল্যান্ডের স্বপ্ন ভেঙে ফাইনালে ইংল্যান্ড

নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে যাত্রা করব : প্রধান উপদেষ্টা

কলম্বিয়ার বিপক্ষে দশজনের আর্জেন্টিনার ড্র

শেখ মুজিবের ভাঙা বাড়ি থেকে যে যা পারছেন নিয়ে যাচ্ছেন