বুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

লেভান্তেকে বড় ব্যবধানে হারালো রিয়াল

প্রতিবেদক
editor
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ১:১৭ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক :  লা লিগায় মঙ্গলবার রাতে লেভান্তেকে ৪-১ গোলে হারিয়ে টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে মৌসুমের শুরুতেই নিজেদের শীর্ষস্থানে আরও পোক্ত করলো জাবি আলোনসোর শিষ্যরা। ম্যাচের মূল নায়ক ছিলেন ফরাসি তারকা এমবাপে। ৬৪ মিনিটে পেনাল্টি থেকে দারুণ এক ‘পানেনকা’ শটে গোল করেন তিনি, এরপর ৬৬ মিনিটে গোলরক্ষককে কাটিয়ে খালি জালে বল জড়িয়ে দেন। মাদ্রিদের জার্সিতে এবারের মৌসুমে এটি ছিল এমবাপের সপ্তম ম্যাচে নবম গোল।

আর্জেন্টাইন কিশোর প্রতিভা ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোও পেলেন স্মরণীয় মুহূর্ত। ৩৮ মিনিটে দুর্দান্ত শটে নিজের প্রথম গোলের দেখা পান রিভার প্লেট থেকে আসা ১৮ বছর বয়সী ফরোয়ার্ড। ব্রাজিলিয়ান ভিনিসিয়ুস জুনিয়র ২৮ মিনিটে বক্সের ডানদিক থেকে দারুণ এক শটে মাদ্রিদের হয়ে প্রথম গোল করেন। তিন ম্যাচ গোলশূন্য থাকার পর দুর্দান্ত এক শটে তিনি আবারও গোলের দেখা পান। যদিও আগের ম্যাচে কোচ আলোনসোর পরিবর্তনের সিদ্ধান্তে অসন্তুষ্ট ছিলেন এই তারকা।

লেভান্তে ম্যাচে কিছুটা প্রতিরোধ গড়ে তোলে। ৫৪ মিনিটে এত্তা আইয়ংয়ের হেডে ব্যবধান কমায় নবাগত এই দলটি। তবে শেষ পর্যন্ত তা আর কোনো প্রভাব ফেলতে পারেনি। এই জয়ে রিয়াল মাদ্রিদ লিগ টেবিলে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে, যা দ্বিতীয় স্থানে থাকা চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে পাঁচ পয়েন্ট বেশি। বার্সেলোনা বৃহস্পতিবার নবাগত ওভিয়েদোর বিপক্ষে মাঠে নামবে।

প্রমোশন পাওয়া লেভান্তে মৌসুমের প্রথম চার ম্যাচে জয়হীন থাকলেও আগের রাউন্ডে জিরোনাকে ৪-০ গোলে হারিয়েছিল। তবে মাদ্রিদের বিপক্ষে তারা আর সেই ছন্দ ধরে রাখতে পারেনি।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

বগুড়ায় অপহরণ ও মুক্তিপণ আদায়, আরএমপির এসআইসহ ৫ জন আটক

অভিনয় ছাড়তে প্রস্তুত ছিলেন দীপিকা!

গাজা যুদ্ধ এখনও শেষ হয়নি : ইসরায়েলের সেনাপ্রধান

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে বিভাগীয় ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শুভ-মিমের ‘মালিক’ সিনেমার শুটিং শুরু

রাজশাহী মহানগর প্রেসক্লাবের অনুষ্ঠানে বক্তারা : পেশাগত স্বার্থে সাংবাদিকদের ঐক্যবব্ধ হতে হবে

সিন্ডিকেট ভাঙতে কৃষিবাজার চালু করবে সরকার : আসিফ

চিন্ময়ের গ্রেফতারে শেখ হাসিনা কুমিরের কান্না কাঁদছেন: রিজভী

নিজ বিভাগ থেকে চেয়ারম্যান নিয়োগের দাবিতে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রশাসন ভবন ঘেরাও

যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আক্রমণ করলে পাল্টা হামলা চালানো হবে: ইরান