রবিবার , ২৬ মে ২০২৪ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহী মহানগর প্রেসক্লাবের অনুষ্ঠানে বক্তারা : পেশাগত স্বার্থে সাংবাদিকদের ঐক্যবব্ধ হতে হবে

প্রতিবেদক
editor
মে ২৬, ২০২৪ ৪:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর প্রেসক্লাব আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রাজশাহীসহ সারাদেশে সাংবাদিকেরা অব্যাহতভাবে নিগৃহীত, হয়রানি ও জূলুম-নিপীড়নের শিকার হচ্ছেন। সাংবাদিকদের মধ্যে অনৈক্যের কারণে জুলুম-নিপীড়নকারীরা অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে স্বাধীন গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতায় চরম বিপর্যয় সৃষ্টির আশংকা রয়েছে। তাই পেশাগত স্বার্থে সাংবাদিকদের ঐক্যবব্ধ হতে হবে। শনিবার (২৫ মে) রাতে রাজশাহী নগরীর একটি অভিজাত রেস্টুরেণ্টের কনফারেন্স মিলনায়তনে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, সব বিভেদ ভুলে সাংবাদিকদের মর্যাদা প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিত ও অধিকার আদায়সহ পেশাগত স্বার্থে দলমত নির্বিশেষে সব পক্ষের সাংবাদিকদের ঐক্যবব্ধ হতে হবে।
রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রজব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা: আব্দুল আউয়ালের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ। সম্মানিত অতিথি ছিলেন সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো: সোলাইমান। অন্যদের মধ্যে রাজশাহী মহানগর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম, দফতর ও প্রশিক্ষণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এসএম জিয়াউল কবির, প্রেসক্লাবের অন্য নেতৃবৃন্দ ও সদস্যরা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অন্যান্য