রবিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

খাগড়াছড়িতে সেনা-পুলিশসহ আহত অনেকে, ৩ পাহাড়ি নিহত : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

প্রতিবেদক
editor
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ৮:৫৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় তিন পাহাড়ি নিহত হয়েছেন। এছাড়া সেনাবাহিনীর একজন মেজরসহ ১৩ জন সেনা সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) তিন পুলিশ সদস্য এবং আরও অনেকে আহত হয়েছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (২৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (উপপ্রধান তথ্য অফিসার/পরিচালক) ফয়সল হাসান এ তথ্য জানান। তিনি বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এ মর্মে আশ্বস্ত করা হয়েছে যে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অতি শিগগির তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।

সবাইকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরই মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। এ বিষয়ে তদন্ত চলছে এবং সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করা হয়েছে।

সর্বশেষ - অন্যান্য