বুধবার , ২৯ মে ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

৬ ঘণ্টায় তিনবার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশের দুই প্রতিবেশী

প্রতিবেদক
editor
মে ২৯, ২০২৪ ১১:১৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কেঁপেছে বাংলাদেশের দুই সীমান্তবর্তী দেশ ভারত ও মিয়ানমার। এর মধ্যে মিয়ানমারে আঘাত হেনেছে দুটি ভূকম্পন, আর ভারতে একটি। মৃদু থেকে মাঝারি মাত্রার এসব ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্রের (এনসিএস) তথ্য বলছে, বুধবার (২৯ মে) বাংলাদেশ সময় দুপুর ১টা ৩২ মিনিটে প্রথমবার ভূমিকম্পে কেঁপে ওঠে প্রতিবেশী মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ২। বাংলাদেশের সিলেট সীমান্ত থেকে এই অঞ্চলটি খুব বেশি দূরে নয়।

এর কয়েক মিনিট পরেই ভূকম্পন অনুভূত হয় ভারতের হিমাচল প্রদেশে। লাহৌল ও স্পিতি অঞ্চলে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ১।

earthquack

এদিন সন্ধ্যায় মিয়ানমারে আঘাত হানে আরও একটি ভূমিকম্প। প্রথমটি মৃদু হলেও বাংলাদেশ সময় সন্ধ্যা সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটি ছিল মাঝারি মাত্রার। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। বাংলাদেশ এবং ভারতেও অনুভূত হয় এই ভূমিকম্পের প্রভাব।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সন্ধ্যায় মিয়ানমারে আঘাত হানা ভূমিকম্পের কারণে আসামের গুয়াহাটি থেকে মেঘালয়ের শিলং পর্যন্ত মৃদু কম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশেও ঢাকা, সিলেট, চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

‘তোমাকে দেখাবো আর ঠাডায় ২টা থাপ্পড় মারবো’

নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারকে সহনীয় চাপে রাখবে বিএনপি

আমাদের ওপর আক্রমণ করবেন না, কাজ করতে দেন : আইজিপি

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, ঐক্যবদ্ধ জাতি চায় জামায়াতে ইসলামী

রাবি উপাচার্যের চেয়ার টেনে পদ্মা নদীতে ফেলার আহ্বান ছাত্রদল সভাপতির

জুলাই শহীদদের কাছে আমরা ঋণী : আদিলুর রহমান

অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের মহাপরিকল্পনা ত্রুটিপূর্ণ : সিপিডি

ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্যে সংস্কার এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার

পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন : সারজিস

মেক্সিকোতে ধর্মীয় উৎসবে গুলিবর্ষণ, নিহত অন্তত ১২