বৃহস্পতিবার , ৪ জুলাই ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

অভিনয় ছাড়তে প্রস্তুত ছিলেন দীপিকা!

প্রতিবেদক
editor
জুলাই ৪, ২০২৪ ১২:৪০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: একসময় সুখী দাম্পত্য জীবনের জন্য অভিনয় ছাড়তেও প্রস্তুত ছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। শুধু তাই নয়, একাধিক সন্তান নেওয়ার পরিকল্পনাও ছিল তার। দীপিকার পুরনো একটি সাক্ষাৎকারের ভিডিও ছড়িয়ে পড়তেই নায়িকাকে নিয়ে আলোচনা তুঙ্গে। যদি কখনও মনের মানুষ খুঁজে পান এবং বিবাহসূত্রে আবদ্ধ হন, তাহলে সুখী দাম্পত্য জীবনের জন্য অভিনয় ছাড়তেও প্রস্তুত তিনি। পাশাপাশি এ-ও জানিয়েছিলেন, একাধিক সন্তান নিয়ে সংসার জীবন উপভোগ করতে চান।

এছাড়া রণবীরের সঙ্গে যখন চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী। তখন আরেকটি সাক্ষাৎকারে দীপিকা বলেছিলেন, ‘রণবীর আর আমি বাচ্চাদের খুব ভালোবাসি। আমরা অপেক্ষা করছি, কবে আমরা নিজেদের পরিবারে নতুন অতিথিকে নিয়ে আসতে পারব।’ বলেছিলেন, শাহরুখ-পুত্র আব্রামের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন বলি অভিনেত্রী। চিত্রনাট্যকার হোমি অদাজানিয়া ও অনাইতার সন্তানদের সঙ্গেও সময় কাটাতে ভালবাসেন তিনি।

পাশাপাশি এ-ও জানিয়েছিলেন, বন্ধু ও বন্ধুদের পরিবারের সঙ্গেও নিয়মিত সময় কাটাতে চেষ্টা করেন অভিনেত্রী। সম্প্রতি ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির একটি প্রচার অনুষ্ঠানে দীপিকার দেখা মেলে। সেখানে কালো আঁটসাট ‘বডিকন’ পোশাক পরে আসেন নায়িকা। আগামী সেপ্টেম্বর মাসে রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোনের প্রথম সন্তান ভূমিষ্ঠ হতে চলেছে। গত মার্চ মাসেই এ কথা ঘোষণা দিয়েছেন রণবীর।

সর্বশেষ - অন্যান্য