শুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ফিলিস্তিনে ইসরায়েলি বসতি স্থাপন পরিকল্পনার নিন্দা তারেক রহমানের

প্রতিবেদক
editor
সেপ্টেম্বর ১২, ২০২৫ ১১:৪১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এ পদক্ষেপকে হৃদয় বিদারক উল্লেখ করে বলেছেন, এতে ভবিষ্যতে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা কার্যত অসম্ভব হয়ে উঠবে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান এ কথা বলেন।

তারেক রহমান বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশিরা সবসময় ফিলিস্তিনি জনগণের ওপর ঔপনিবেশিক সহিংস দমনপীড়ন ও নিশ্চিহ্ন করার প্রচেষ্টার বিরুদ্ধে সংহতি প্রকাশ করেছেন।

তিনি বলেন, বেঞ্জামিন নেতানিয়াহুর অব্যাহত বর্ণবাদ এবং ফিলিস্তিনের জনগণ, তাদের সংস্কৃতি, তাদের ভূমি, তাদের ইতিহাসের ওপর আগ্রাসন কোনোভাবেই গণহত্যা ও ফিলিস্তিনিদের পরিকল্পিত জাতিগত নির্মূলের চেয়ে কম কিছু নয়। এটিকে ‘ঘৃণ্য’ বলে অভিহিত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তারেক রহমান মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে বসবাস ও কর্মরত বহু বাংলাদেশির নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, বর্তমান ইসরায়েলি সরকারের কর্মকাণ্ড গোটা অঞ্চলকে একটি রসাতলে ঠেলে দিচ্ছে।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলি সরকারের বসতি স্থাপন পরিকল্পনার বিরুদ্ধে নিন্দা ও চাপ প্রয়োগের আহ্বান জানান। একইসঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতকে আহ্বান জানান, তারা যাতে দেরি না করে গাজায় ইসরায়েলি সরকারের স্পষ্ট গণহত্যার বিষয়ে রায় দেয়। কেননা, ফিলিস্তিনিরা অনেক বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

মেসি-সুয়ারেজের নিষ্প্রভ দিনে জয়বঞ্চিত ইন্টার মায়ামি

বাগমারায় সান্টু, পুঠিয়ায় সামাদ, দুর্গাপুরে চেয়ারম্যান হলেন শরীফ

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিদের কনডেম সেলে রাখা বেআইনি : হাইকোর্ট

আয়নাঘর-ভাতের হোটেল বলে কিছু থাকবে না, সিভিল ড্রেসে গ্রেপ্তার নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

২৫ হাজার কোটি টাকার সম্পদের পাহাড় মেননের : দুদক

ব্যাচেলর পয়েন্টে দেখা দিলেন স্পর্শিয়া

১০০ সংরক্ষিত নারী আসনে একমত অধিকাংশ দল: আলী রীয়াজ

‘আলো আসবেই’ গ্রুপ নিয়ে ভয়ঙ্কর তথ্য মনিরার

মিয়ানমারের রাখাইন রাজ্য দুর্ভিক্ষের মুখোমুখি : জাতিসংঘ

রাজশাহীতে ৩৫ ফুট গভীর নলকূপে পড়ে গেছে দুই বছরের শিশু, জীবিত উদ্ধারে চেষ্টা অব্যাহত