শনিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

মেসি-সুয়ারেজের নিষ্প্রভ দিনে জয়বঞ্চিত ইন্টার মায়ামি

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ১:১৯ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক : এখনও শুরু হয়নি আমেরিকান মেজর লিগ সকারের (এমএলএস) নতুন মৌসুম। প্রাক-মৌসুমের প্রস্তুতিতে নিজেদের শেষ ম্যাচ খেলতে নেমে হতাশা নিয়ে ফিরেছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজরা। ইন্টার মায়ামির আক্রমণভাগের দুই তারকাই এদিন নিষ্প্রভ ছিলেন। অবশ্য উরুগুইয়ান তারকা সুযোগ পেলে সেটি কাজে লাগাতে পারেননি। ফলে ওরল্যান্ডো সিটির সঙ্গে ২–২ গোলের ড্র নিয়ে ফিরেছে মায়ামি।

আজকের (শনিবার) আগপর্যন্ত এবারের প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচগুলোয় পয়েন্ট হারানোর নজির ছিল না ফ্লোরিডার ক্লাবটির। টানা জয় নিয়েই মেসিরা মূল প্রতিযোগিতায় নামার পথে ছিলেন। তবে শেষ ম্যাচটিতে সেই চিত্র আর অটুট থাকেনি। দুইবারই ম্যাচে লিড নেয় ওরল্যান্ডো। মায়ামির হয়ে একটি করে গোল করেন তাদেও আলেন্দে এবং ফাকা ফিকোল্ট। আর ওরল্যান্ডোর পক্ষে গোল করেন মার্টিন ওজেদা ও রামিরো এনরিক।

ম্যাচটিতে স্বভাবসুলভ ছন্দে দেখা মেলেনি আর্জেন্টাইন মহাতারকার। রোমাঞ্চের আভাস দিয়েছিলেন, নিয়েছিলেন দুটি ফ্রি-কিকও, কিন্তু সেগুলো চলে যায় বেশ বাইরে দিয়ে। অন্যদিকে, ‍সুয়ারেজ একটি গোল করলেও অফসাইডের কারণে সেটি কাটা পড়ে। এরপর আরও দুটি হাফ-চান্স ফসকায় তার পা থেকে। এই মৌসুম দিয়ে নতুন করে আরও এক বছর সাবেক উরুগুইয়ান এই তারকার সঙ্গে চুক্তি করেছে মায়ামি।

এদিন খেলায় গোলের সূচনাটা আসে ওরল্যান্ডোর কাছ থেকে। ১৫ মিনিটে কাউন্টার অ্যাটাকে মার্টিন ওজেদা ঠান্ডা মাথায় তাদের লিড এনে দেন। ৭ মিনিট পরই সেই লিড ভেঙে মায়ামিকে ম্যাচে ফেরায় তাদেও এবং সুয়ারেজের যৌথ আক্রমণ। বারের কোণা দিয়ে বল জালে জড়ান আর্জেন্টাইন তরুণ তাদেও আলেন্দে। ৩৯ মিনিটে আবারও লিড নেওয়ার কাছাকাছি ছিল ওরল্যান্ডো। তবে তাদের চেষ্টা ব্যর্থ করে দেন মায়ামি গোলরক্ষক অস্কার উস্তারি। বিরতির পর ৫৪ মিনিটে স্কোরবোর্ড ২-১ করে ওরল্যান্ডো। যা তারা নির্ধারিত সময়ের শেষ পর্যন্ত ধরে রাখে।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে তাদের ভুলেই অবশ্য পয়েন্ট ভাগাভাগির সুযোগ পেয়ে যায় মায়ামি। ওরল্যান্ডো সেন্টারব্যাকের অনিয়ন্ত্রিত বল পেয়ে রামিরো এনরিক সহজ সুযোগটি কাজে লাগান। নিকট দূরত্ব থেকে গোল করে মায়ামিও মাঠ ছাড়ে ড্র নিয়ে। এর আগপর্যন্ত প্রাক-মৌসুমের চারটি ম্যাচে টানা জিতেছিল হাভিয়ের মাশ্চেরানোর মায়ামি। আগামী মঙ্গলবার কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে মেসি-সুয়ারেজরা ক্লাবটির হয়ে মূল প্রতিযোগিতায় মৌসুমের প্রথম ম্যাচ খেলবে, প্রতিপক্ষ স্পোর্টিং কেসি।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

আশুতোষ শর্মার ব্যাটে লখনউকে হারালো দিল্লি

আজকালের মধ্যে দেশে পৌঁছাবেন ড. ইউনূস

এবার রঙিন শাড়িতে মন মাতালেন রোজা

হাসপাতালে নচিকেতা, হৃদযন্ত্রে বসানো হলো দুটি স্টেন্ট

ভিকারুননিসায় ভর্তি বাতিল, শিক্ষার্থীদের পক্ষে ব্যারিস্টার সুমনের আপিল

সারাদেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা

রাজশাহীতে সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলে ২৪ ঘণ্টার আলটিমেটাম

রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন, কড়া জবাব দিলেন স্বস্তিকার

৩৯ বছর বয়সী অর্থমন্ত্রী ইউলিয়াকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব জেলেনস্কির

বাগমারায় সান্টু, পুঠিয়ায় সামাদ, দুর্গাপুরে চেয়ারম্যান হলেন শরীফ