রবিবার , ১৭ আগস্ট ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে রাবি শিবিরের ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রা’ শীর্ষক প্রদর্শনী

প্রতিবেদক
editor
আগস্ট ১৭, ২০২৫ ১২:১৯ অপরাহ্ণ

রাবি প্রতিবেদক : জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রা’ নামে তিন দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করেছে।

শনিবার (১৬ আগস্ট) দুপুর ২টায় প্রদর্শনীটির উদ্বোধন করেন ছাত্রশিবির কেন্দ্রীয় অফিস সম্পাদক সিবগাতুল্লাহ। প্রদর্শনীটি ১৬ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত চলবে।

এতে রাজশাহী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুলাই বিপ্লবের ছবি, সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের নির্যাতনের ছবি, রাজশাহীর শহিদদের ছবি, প্রতিকী আয়নাঘরসহ স্বৈরাচারী সরকারের ব্যাঙ্গাত্বক নানা ছবি ঠাইঁ পেয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবির অফিস সম্পাদক সিবগাতুল্লাহ বলেন, জুলাই বিপ্লব শুরু হয়েছে মূলত বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাস থেকে। এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় অন্যতম। জুলাইয়ের শহীদদের স্মরণে এবং নতুন স্বাধীনতার চেতনাকে ধারণ করতে রাবি শিবিরের তিনদিনব্যাপী এই আয়োজন।

জুলাইকে ধারণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে এই অপ্রতিরোধ্য যাত্রা তা শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে জুলাইকে আবার নতুন করে ধারণ করতে শেখাবে। আমরা এই চেতনাকে যতদিন ধারণ করবো, ততদিন বাংলাদেশের উপর অন্য কোন শক্তি মাথাচাড়া দিতে পারবে না।

এসময় রাবি ছাত্রশিবির সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, জুলাইকে বাঁচিয়ে রাখতে আমাদের এই সাংস্কৃতিক ফেস্টের আয়োজন। তিন দিনব্যাপী চলবে আমাদের এই সাংস্কৃতিক ফেস্ট।

এই ফেস্টের মাধ্যমে আমরা স্বৈরাচারী শাসনের সময়ের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরতে চেয়েছি। এজন্যই মূলত ফ্যাসিস্ট কর্নার, প্রতিকী আয়নাঘর, রাবি ছাত্রলীগের সোনালী সময়গুলো শীর্ষক কর্ণারে তাদের অপকর্মের ছবিগুলো তুলে ধরেছি।

সর্বশেষ - অন্যান্য