বুধবার , ৩০ অক্টোবর ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

‘অলৌকিক ক্ষমতা আছে!’ প্রমাণ করতে ৫ তলা থেকে ঝাঁপ তরুণের : ভিডিও

প্রতিবেদক
editor
অক্টোবর ৩০, ২০২৪ ১২:২১ অপরাহ্ণ

প্রায়ই দাবি করতেন, তার মধ্যে নাকি ‘অলৌকিক’ ক্ষমতা আছে। সহপাঠীদের কাছে একাধিক বার তিনি বলেছেন একথা। এবার সেই ক্ষমতা প্রমাণে হোস্টেলের পাঁচ তলা ঝাঁপ দিলেন এক তরুণ। আর এতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। চিকিৎসকেরা জানিয়েছেন, ওই তরুণের হাত, পা ভেঙেছে। মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। গত সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর কোয়েম্বত্তূরের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে। বুধবার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, হোস্টেলের পাঁচ তলা ঝাঁপ দিয়ে আহত হওয়া ওই তরুণের নাম এ প্রভু। তিনি তামিলনাড়ুর কোয়েম্বত্তূরের ওই ইঞ্জিনিয়ারিং কলেজের বিটেকের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। হোস্টেলে অবস্থানরত ওই তরুণের সহপাঠীদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, তাদের কাছে প্রভু প্রায়ই বলতেন তার ‘অলৌকিক’ ক্ষমতা রয়েছে। আর সেই ক্ষমতার জোরে যেকোনও বহুতল ভবন থেকে ঝাঁপ দিতে পারেন। এমনকি ঝাঁপ দিলেও তার কিছুই হবে বলে দাবি করতেন তিনি।

অবশ্য সহপাঠীরা তার কথায় খুব একটা বিশ্বাস করতে চাইতেন না। কিন্তু নিজের সেই ক্ষমতা প্রমাণে মরিয়া হয়ে উঠেছিলেন প্রভু। পুলিশ আরও জানতে পেরেছে, প্রভু তার সহপাঠীদের কাছে দাবি করতেন, এক তান্ত্রিক তন্ত্রমন্ত্রের সাহায্যে তাকে এই ‘অলৌকিক’ ক্ষমতা দান করেছেন।

গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হোস্টেলের পাঁচ তলায় যান প্রভু। সেখানে আরও অনেকে ছিলেন। তারা নিজেদের মধ্যে গল্প করছিলেন। হঠাৎ করে সকলের সামনে পাঁচ তলা থেকে ঝাঁপ দেন প্রভু। তার এই কীর্তি দেখে আতঙ্কিত হয়ে পড়েন সহপাঠীরা। পরে গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

হাসান নাসরাল্লাহর সম্ভাব্য উত্তরসূরিকেও হত্যার দাবি ইসরায়েলের

কমলা-ট্রাম্পের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা এখন সমানে-সমান

পরিবর্তন আসছে বিসিএসের লিখিত পরীক্ষায়

প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিলেন ৪ সংস্কার কমিশন প্রধান

শেখ হাসিনা-রেহানা পরিবারসহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিপিএর বিক্ষোভ কর্মসূচি

চালের দাম বৃদ্ধি অযৌক্তিক, কারণ খুঁজছে সরকার: বশিরউদ্দীন

পত্নীতলা সীমান্তে মাদকদ্রব্য জব্দ

কষ্টার্জিত জয়ে শিরোপার দৌড়ে টিকে রইল আর্জেন্টিনা

ট্রাম্প কীভাবে ‘পাগল তত্ত্ব’ ব্যবহার করে বিশ্বকে বদলানোর চেষ্টা করছেন