সোমবার , ২৭ মে ২০২৪ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

দিল্লির হাসপাতালে আগুন, ৭ নবজাতকের মৃত্যু

প্রতিবেদক
editor
মে ২৭, ২০২৪ ১:৩৩ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: ভারতের দিল্লির একটি শিশু হাসপাতালে শনিবার রাতে আগুন লেগেছিল। তাতে দগ্ধ হয়ে মারা গেছে সাত নবজাতক। চিকিৎসাধীন অবস্থায় ছয় জনের মৃত্যু হয়। রবিবার সকালে মৃত্যু হয়েছে আরও এক শিশুর। আহত অবস্থায় আরও কয়েক জনের চিকিৎসা চলছে অন্য একটি হাসপাতালে।

রবিবার পুলিশ জানিয়েছে, হাসপাতালের মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিনি পলাতক। তাকে খুঁজতে রাজস্থানের উদ্দেশে রওনা দিয়েছে দিল্লি পুলিশের একটি দল। হাসপাতালে শনিবার রাতে অনেক সদ্যজাত শিশু চিকিৎসাধীন ছিল।

এর আগে শনিবারই গুজরাটের গেমিং জোনে আগুন লেগে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নয় জন শিশুও ছিল।

সর্বশেষ - অন্যান্য