বুধবার , ১৪ জানুয়ারি ২০২৬ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

দেশের ক্রান্তিলগ্নে বিএনসিসি ক্যাডেটদের ভূমিকা অগ্রণী : সেনাপ্রধান

প্রতিবেদক
editor
জানুয়ারি ১৪, ২০২৬ ৭:৫২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা ও যেকোনো ক্রান্তিলগ্নে বিএনসিসি ক্যাডেটদের ভূমিকা অগ্রণী বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বুধবার (১৪ জানুয়ারি) সাভারের বাইপাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরের ট্রেনিং একাডেমিতে ‘বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং-২০২৫/২৬’-এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। এ সময় তিনি বিএনসিসিতে কর্মরত সশস্ত্র বাহিনীর কর্মকর্তা, বিএনসিসি কর্মকর্তা এবং ক্যাডেটদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

সেনাপ্রধান তার বক্তব্যে দেশের নিরাপত্তা রক্ষা ও শৃঙ্খলার ক্ষেত্রে ক্যাডেটদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডেটদের কাজের ভূয়সী প্রশংসা করে তিনি এই সংস্থার সব সদস্যকে অভিনন্দন জানান।

কুচকাওয়াজ অনুষ্ঠানে সেনাবাহিনীর সামরিক সচিব, ৯ পদাতিক ডিভিশনের জিওসি ও সাভার এরিয়া কমান্ডার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালক এবং সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ইরানের সঙ্গে সম্পর্ককে ‌‌‌‌‌‌অগ্রাধিকার বললেন পুতিন

গাজায় নিহত আরও ৩০, প্রাণহানি ছাড়াল ৪৫ হাজার ৫০০

রাজশাহীতে সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ারের সহকারী গ্রেফতার

সাদিয়া আয়মানের লাইভ-কাণ্ড, বর্জনের ডাক, শাস্তি দাবি

রোমে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকারীকে যাবজ্জীবন কারাদণ্ড

স্বাচিপ রাজশাহীর সভাপতি ডা. জাহিদ, সম্পাদক ডা.অর্ণা

ভারতের অপকর্ম, অপপ্রচার বন্ধে পুরো জাতি আজ ঐক্যবদ্ধ

মেসির গোলে বছরের শেষ ম্যাচে আর্জেন্টিনার জয়

একদলীয় শাসনব্যাবস্থা বিলুপ্ত করতে পি.আর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই