বুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

সীমান্তের কাছে পাকিস্তান সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৩০ জঙ্গি

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ১১:৫৪ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : পাকিস্তানে দেশটির সেনাবাহিনীর ব্যাপক অভিযানে কমপক্ষে ৩০ জঙ্গি নিহত হয়েছে। গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন গোলযোগপূর্ণ অঞ্চলে সামরিক বাহিনী এই অভিযান চালায়। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশ থেকে সন্ত্রাসবাদের হুমকি নিশ্চিহ্ন করতে বদ্ধপরিকর বলেও পরমাণু অস্ত্রধারী এই দেশটির সামরিক বাহিনী জানিয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, পাকিস্তানের সেনাবাহিনী মঙ্গলবার আফগানিস্তান সীমান্তের কাছে নিরাপত্তা অভিযানে অন্তত ৩০ সন্দেহভাজন জঙ্গিকে হত্যা করেছে। সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিবেশী আফগানিস্তানের সীমান্তবর্তী অশান্ত দক্ষিণ ওয়াজিরিস্তান উপজাতীয় জেলায় “গোয়েন্দা তথ্য ভিত্তিক” অভিযান পরিচালনা করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, “এ এলাকায় অবস্থানরত অন্য জঙ্গিদের নির্মূল করার জন্য পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশ থেকে সন্ত্রাসবাদের হুমকি নিশ্চিহ্ন করতে বদ্ধপরিকর।” প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে।

ইসলামাবাদ আফগানিস্তানের বিরুদ্ধে তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপির অনুগত জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেছে। এসব জঙ্গি আফগান ভূখণ্ড থেকে তাদের কাজ পরিচালনা করছে বলেও অভিযোগ করেছে পাকিস্তান। যদিও কাবুল এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

কিয়ার স্টারমারের সঙ্গে দেখা না হওয়া প্রসঙ্গে বিবিসিকে যা বললেন ড. ইউনূস

ডা. নিতাই হত্যা: ৫ জনের ফাঁসি, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড

নারী ওয়ানডে বিশ্বকাপ: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ভারত

বুড়িগঙ্গায় তেলবাহী ট্রলারে আগুন, নিখোঁজ ৩ শ্রমিক

শরীয়তপুরে গনমাধ্যম কর্মীদের উপর হামলার” বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

বিমসটেকের আমূল পরিবর্তনে ৩ শূন্যের বিশ্ব গড়তে চায় বাংলাদেশ

১৪ বছরের দাম্পত্যে ইতি টানলেন জয়-মাহি!

এ মাসেই সংস্কার-নির্বাচন প্রক্রিয়া নিয়ে ঘোষণার ইঙ্গিত ড. ইউনূসের

তারেক রহমানকে সার্ক জার্নালিস্ট ফোরামের অভিনন্দন

যে ৫ অভ্যাস কিডনি সংক্রমণ বাড়িয়ে দেয়