শনিবার , ২১ জুন ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ইনিংস ঘোষণা বাংলাদেশের, শ্রীলঙ্কার লক্ষ্য ২৯৬

প্রতিবেদক
editor
জুন ২১, ২০২৫ ৩:৫২ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক : ইতিহাস গড়লেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে দ্বিতীয়বারের মতো এক টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।

শান্তর সেঞ্চুরিতে ভর করে গল টেস্টে ৬ উইকেটে ২৮৫ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। ফলে শ্রীলঙ্কার সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ২৯৬ রানের।

আজ শনিবার ৩ উইকেটে ১৭৭ রান নিয়ে খেলতে নামে বাংলাদেশ। শান্ত ৫৬ আর মুশফিক ২২ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন। দুজনের ১৯১ বলে ১০৯ রানের জুটিটি ভাঙে মুশফিকের রানআউটে। ১০২ বলে ৪৯ রানের ইনিংসে ৪টি বাউন্ডারি হাঁকান মুশফিক।

মুশফিকুর রহিম তার ইনিংসে এমন ভুল মাঝেমধ্যেই করেন। দ্রুত সিঙ্গেলস নিতে যান। অনেক সময় স্টাম্পে না লাগায় বেঁচে গেছেন। তবে এবার আর রক্ষা হলো না। থারিন্ডু রথনায়েকে ভেঙে দিলেন স্টাম্প। মাত্র ১ রানের জন্য ফিফটি মিস মুশফিকের।

তবে সেঞ্চুরি মিস করেননি শান্ত। ১৯৯ বলে ৯ চার আর ৩ ছক্কায় ১২৫ রানে অপরাজিত থাকেন তিনি। মাঝে লিটন দাস ৩ আর জাকের আলী ২ রান করে আউট হন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ভারতের কাছে হারের পর পাকিস্তানের ড্রেসিংরুমের পরিবেশ যেমন ছিল

লন্ডনে বিক্ষোভ, গ্রেফতার প্রায় পৌনে ৫০০ বিক্ষোভকারী

প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর

আধুনিক ও সুশাসনভিত্তিক সমাজ গঠনে সবাইকে কাজ করতে হবে: অধ্যাপক মুজিবুর রহমান এমপি

মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে বৈঠকে বসছেন সিইসি

বিবাহবার্ষিকী ভুলে গেলেন চঞ্চল, কৃতজ্ঞতা জানালেন স্ত্রীকে

এমপি হিসেবে শপথ নিলেন প্রিয়াঙ্কা গান্ধী

রাজশাহীর ৬টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

অপরিবর্তিত খালেদা জিয়ার শারীরিক অবস্থা, দেশেই চলবে চিকিৎসা

শেখ হাসিনাকে পুনর্বহালের ষড়যন্ত্র বিএনপি মেনে নেবে না : জয়নুল আবদিন