সোমবার , ৪ আগস্ট ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

পর্দা মাতাতে জুটি হয়ে ফিরছেন বিক্রম-ঐন্দ্রিলা

প্রতিবেদক
editor
আগস্ট ৪, ২০২৫ ১২:৩২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : দীর্ঘ দেড় দশকের বন্ধুত্ব আর ছোটপর্দায় হিট রসায়ন— দর্শকদের ভালোবাসার সেই জুটি আবার একসঙ্গে ফিরছেন। হ্যাঁ, কথা হচ্ছে ওপার বাংলার দুই পরিচিত মুখ বিক্রম চ্যাটার্জি ও ঐন্দ্রিলা সেনকে নিয়ে। ‘ফাগুন বউ’ ধারাবাহিকের পর এবার তারা ফিরছেন এক নতুন ভূমিকায়, একেবারে নতুন এক প্ল্যাটফর্মে।

তবে কোনো ধারাবাহিকে নয়, এবার এই জনপ্রিয় জুটিকে দেখা যাবে রিয়্যালিটি শো-এ সঞ্চালকের ভূমিকায়। জি বাংলার আসন্ন গেম শো ‘দশ দিনে দশ লাখ’-এর সঞ্চালনা করবেন বিক্রম ও ঐন্দ্রিলা। নামেই স্পষ্ট, প্রতিযোগিতার দুনিয়ায় ঝাঁপিয়ে পড়বে অংশগ্রহণকারীরা, যেখানে জিতলে মিলতে পারে লাখ টাকার পুরস্কার। তবে শুধু টাকা নয়, শো-এর অন্যতম আকর্ষণ— দম্পতিদের নিয়ে হওয়া মজাদার গেম ও চমকপ্রদ রসায়ন।

বিক্রম-ঐন্দ্রিলার অনস্ক্রিন কেমিস্ট্রি বরাবরই দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষে। ‘ফাগুন বউ’ পর্ব পেরিয়ে এবার এই শো-তে তাদের হাস্যরস ও বন্ধুত্বের রসায়ন কেমন লাগে দর্শকদের, সেটাই দেখার। ইতোমধ্যে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে উন্মাদনা। ফের কি ফিরে আসবে সেই পুরনো জাদু? নতুন মঞ্চে বিক্রম ও ঐন্দ্রিলার সঞ্চালনা কি জিতে নেবে সবার মন? সেই উত্তর মিলবে খুব শিগগিরই, জি বাংলার নতুন গেম শো ‘দশ দিনে দশ লাখ’-এ।

সর্বশেষ - অন্যান্য