সোমবার , ৯ ডিসেম্বর ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

গোপালগঞ্জে হাতবোমাসহ দুই ডাকাত গ্রেফতার

প্রতিবেদক
editor
ডিসেম্বর ৯, ২০২৪ ৩:২৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা থেকে সাতটি ককটেল ও দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কাশিয়ানীর পোনা বালুর মাঠ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ডাকাতরা হলেন-ঢাকার কদমতলী বস্তির নুর ইসলামের ছেলে মো. হাসান (২০) ও ভোলার বোরহানউদ্দিন উপজেলার ইউসুফ আলীর ছেলে গাড়ির হেলপার মো. শিমুল (২৭)।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পু‌লিশ ক্যাম্পের পরিদর্শক আবুল কাশেম মজুমদার জানান, একটি পিকআপভ্যান দ্রুতগতিতে ঢাকার দিকে যাচ্ছে দেখে সিগন্যাল দেয় হাইওয়ে পুলিশ। কিন্তু তারা সিগন্যাল না মানলে পিকআপভ্যানটিকে ধাওয়া করে প্রায় ১০ কিলোমিটার দূরে গিয়ে আটক করতে সক্ষম হয় পুলিশ।

ওই কর্মকর্তা আরও জানান, ওই দলে সাতজন ডাকাত সদস্য ছিল। পাঁচজন ডাকাত পালিয়ে গেলেও দুইজনকে পুলিশ ধরে ফেলে। গ্রেপ্তার ডাকাত সদস্যদের কাছ থেকে সাতটি ককটেল ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় ডাকাতদের ব্যবহৃত পিকআপভ্যানটি জব্দ করা হয়। গ্রেপ্তার ডাকাত সদস্যদের কাশিয়ানী থানা পুলিশে সোপর্দ করা হয়েছে ব‌লে জানান ওই পু‌লিশ কর্মকর্তা।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত