সোমবার , ১০ ফেব্রুয়ারি ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রুয়েটের প্রাক-নির্বাচনী ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ১১:৪৪ অপরাহ্ণ

রাবি প্রতিনিধি : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তির জন্য প্রথম বর্ষ প্রাক্‌-নির্বাচনী ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এর আগে আজ সোমবার রাত ৮ টায় ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের প্রাক-নির্বাচনী ভর্তি পরীক্ষার ফলাফল অত্র বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক ( ২০২৪-২০২৫) ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো: রবিউল ইসলাম আনুষ্ঠানিকভাবে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক এর নিকট হস্তান্তর করেন।

পরবর্তীতে আজ সোমবার রাতে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়। প্রথম বর্ষ প্রাক্‌-নির্বাচনী ভর্তি পরীক্ষায় তিন শিফটের অংশগ্রহণ কারী পরীক্ষার্থী হতে আনুপাতিক হারে ৮০০২ জন পরীক্ষার্থী নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, গত শনিবার (০৮ ফেব্রুয়ারি) রুয়েট ক্যাম্পাসে তিন শিফটে প্রাক্‌-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন শিফটে ১৯ হাজার ৯১৫ জন পরীক্ষার্থী এর মধ্যে ১৫ হাজার ৫২৪ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রাক্‌-নির্বাচনী পরীক্ষায় নির্বাচিত পরীক্ষার্থীরা আগামী ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনী (লিখিত) ভর্তি পরীক্ষা অংশগ্রহণের সুযোগ পাবেন।

সর্বশেষ - অন্যান্য