বুধবার , ২১ মে ২০২৫ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

জাতীয় নির্বাচনের আচরণবিধি ও ভোটকেন্দ্র নিয়ে বৈঠকে ইসি

প্রতিবেদক
editor
মে ২১, ২০২৫ ১২:৫১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা এবং ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা ঠিক করতে কমিশন সভায় বসেছে নির্বাচন কমিশন (ইসি)। এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসির পঞ্চম সভা এটি। বুধবার (২১ মে) সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সভা কক্ষে এ বৈঠক শুরু হয়। ‎সভায় সিইসি ছাড়াও চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

‎সভার আলোচ্যসূচিতে রয়েছে- রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা-২০২৫, সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ এবং বিবিধ। ‎অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ভোটের আচরণবিধিতে প্রচারণায় কিছু বিধি নিষেধ আরোপ, সোশাল মিডিয়া তদারকিসহ একগুচ্ছ প্রস্তাব রয়েছে।

‎এছাড়া ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনায় প্রশাসন-পুলিশের কর্মকর্তাদের কর্তৃত্ব না রেখে ইসি কর্মকর্তাদের এখতিয়ার বাড়ানোর প্রস্তাবও রয়েছে। সার্বিক বিষয়ে এ কমিশন সভায় আলোচনা হতে পারে বলে জানান কর্মকর্তারা।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ

পররাষ্ট্রস‌চিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তারেকের প্রত্যাবর্তন: বিএনপির নেতাকর্মীদের বহনে চার জোড়া বিশেষ ট্রেন রেলওয়ের

অনন্ত-রাধিকার বিয়েতে কারা হাজির ছিলেন?

পদ্মা সেতু হয়ে সোয়া ৪ ঘণ্টায় খুলনা থেকে ঢাকায় এলো ট্রেন

ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নেওয়া পুলিশ সদস্যদের শনাক্তে কাজ চলছে : আইজিপি

জুলাইকে সবার গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করুন : ড. ইউনূস

সকল রেকর্ড ভাঙল দুবাইয়ের স্বর্ণের দাম

হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে রাজশাহীতে রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ

সীমান্তের এক ইঞ্চি জমি নিয়েও আপস করবে না ভারত : মোদি