বৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

‘সবাই বিচারক হয়ে উঠছে, পরিবারগুলো ট্রমায় ডুবছে : ফারিয়া

প্রতিবেদক
editor
জুলাই ২৪, ২০২৫ ১:২৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে শিশুশিক্ষার্থী ও শিক্ষকদের প্রাণহানিতে স্তব্ধ গোটা দেশ। স্বাধীনতার পর এমন হৃদয়বিদারক চিত্রের সাক্ষী হয়নি দেশের মানুষ। ইতোমধ্যে ৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে, আহত হয়েছেন শতাধিক, যাদের বেশিরভাগই শিশু।

এই শোকাবহ পরিবেশেও থেমে নেই গুজব আর বিভ্রান্তি। সামাজিক মাধ্যমে চলছে অনলাইন ট্রায়াল- যাকে বলা হয় কোনো ঘটনা নিয়ে নিজেদের মনগড়া এক জনমত তৈরি করা; যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এসব নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। এবার মুখ খুললেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

বুধবার সন্ধ্যায় দেওয়া এক ফেসবুক পোস্টে নুসরাত ফারিয়া লেখেন, ‘ডিপ্রেশন আর ট্রমা কল্পনার কিছু না। এগুলো বাস্তব, নিঃশব্দ, কিন্তু ভেতর থেকে ধ্বংস করে দেয়। অনেক সময় এগুলো শুরু হয় ছোটবেলায়, আর একটা মাত্র ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন।’

এই নায়িকা লেখেন, ‘আজকের দিনে যখন একটা ভুল, একটা মুহূর্ত, পুরো সমাজের সামনে ছড়িয়ে পড়ে— যখন প্রতিটি মানুষ হয়ে ওঠে বিচারক, তখন একজনের পক্ষে নিজের জীবনটা আগের মতো করে বাঁচা আর সম্ভব হয় না।’

নুসরাত ফারিয়া আরও লেখেন, ‘এই অনলাইন ট্রায়াল, এই নির্মমতা— এটা শুধু একজনকে নয়, তার পুরো পরিবারকে গভীর ট্রমার মধ্যে ফেলে দেয়। ভিউয়ের পেছনে ছুটতে ছুটতে যদি আমরা একটু থামতাম, একটু ভাবতাম।’

উল্লেখ্য, গত সোমবার ইতিহাসের অন্যতম হৃদয়বিদারক একটি দিন পার করল সারা বাংলাদেশ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আছরে পড়ে একটি একটি প্রশিক্ষণ জেট। এতে এখন পর্যন্ত ৩১ জনের নিহত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে, আহত হয়েছেন শতাধিক; যার অধিকাংশই শিশু শিক্ষার্থী।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

প্রথম ধাপের বিশ্ব ইজতেমা শুরু ৩১ জানুয়ারি : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করলেন ফারিণ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিশু ১৮ হাজার ৫০০ ছাড়াল

শিগগির বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগ

বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা

রাসিক কাউন্সিলর-কর্মকর্তাদের সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ও ইউনিসেফ প্রতিনিধির মতবিনিময়

ঢাকাকে বিদায় করে প্লে অফে রংপুর

নবনির্বাচিত ভূমিমন্ত্রী মিনুকে শুভেচ্ছা, নতুন প্রত্যাশার বার্তা আরইউজের

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার প্রয়োজন : অ্যাটর্নি জেনারেল

হাসিনার বিরুদ্ধে ৮০০০ পাতার অভিযোগ, সাক্ষী ৮১