শুক্রবার , ১ আগস্ট ২০২৫ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিশু ১৮ হাজার ৫০০ ছাড়াল

প্রতিবেদক
editor
আগস্ট ১, ২০২৫ ১২:০৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ২০২৩ সালের অক্টোবরে হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হাতে অন্তত ১৮ হাজার ৫৯২ শিশু নিহত হয়েছে। এমন তথ্যই জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

নিহত শিশুদের মধ্যে কেউ কেউ জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে। শুক্রবার (১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে, নিহত শিশুদের অনেকেই ছিল জীবনের একেবারে প্রারম্ভে। কেউ কেউ জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলি বিমান হামলা বা বোমার আঘাতে মারা গেছে।

তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ৯ নবজাতক জন্মদিনেই, ৫ জন প্রথম দিনে, ৫ জন দ্বিতীয় দিনে এবং ৮ জন তৃতীয় দিনে নিহত হয়। মন্ত্রণালয় আরও জানায়, নিহত শিশুদের মধ্যে ১ মাস বয়সী ৮৮ জন, ২ মাস বয়সী ৯০ জন এবং ৩ মাস বয়সী ৭৮ জন ছিল।

২০২৩ সালের ৭ অক্টোবর হামলা শুরুর পর থেকে ইসরায়েল গাজায় লাগাতার সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। এতে এখন পর্যন্ত ৬০ হাজার ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই নিরন্তর হামলায় গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেখানে তীব্র খাদ্যসংকট দেখা দিয়েছে।

এদিকে গত সোমবার ইসরায়েলি মানবাধিকার সংগঠন ‘বেটসেলেম’ ও ‘ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস-ইসরায়েল’ গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে অভিহিত করে। তারা বলেছে, পরিকল্পিতভাবে ফিলিস্তিনি সমাজকে ধ্বংস করা এবং গাজার স্বাস্থ্যব্যবস্থাকে চূর্ণ করে দেওয়া হয়েছে।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ায়োভ গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত।

গাজায় ইসরায়েলি হামলার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতেও গণহত্যার অভিযোগে মামলা চলছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ইন্টারনেট বন্ধ করে গণহত্যা : জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

‘শিক্ষায় প্রযুক্তিনির্ভর, অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন বিকল্প পথ তৈরির স্বপ্ন দেখাচ্ছে স্যাট একাডেমি’

সাহাবুদ্দিন চুপ্পুই থাকছেন রাষ্ট্রপতি?

প্রধানমন্ত্রী ভারত যাচ্ছেন ২১ জুন, চীনে ৯ জুলাই

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির পক্ষে মির্জা ফখরুলের শ্রদ্ধা

স্মারকলিপি নিয়ে যমুনায় ইসলামি দলগুলোর ৯ সদস্যের প্রতিনিধিদল

স্বাস্থ্যখাতে দুর্নীতির হোতা ঠিকাদার মিঠু গ্রেফতার

বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক

৭ হাজার ১৮৪টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ