রবিবার , ১৩ এপ্রিল ২০২৫ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

৭ হাজার ১৮৪টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ

প্রতিবেদক
editor
এপ্রিল ১৩, ২০২৫ ১:৫৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, গত সরকারের আমলে ৭ হাজার ১৮৪টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। অনেক সময় এমন মামলা আসে যেটা রাজনৈতিক হয়রানিমূলক মামলা না। এ বিষয় আমাদের অফিসাররা খুব আন্তরিকতার সঙ্গে কাজ করছে।

রোববার (১৩ এপ্রিল) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।আইন উপদেষ্টা বলেন, মডেল মেঘনার ব্যাপারে কিছু অভিযোগ আছে সে বিষয় তদন্ত করা হচ্ছে। তবে তার গ্রেপ্তারের প্রক্রিয়া ঠিক হয়নি। তার ব্যাপারে যাচাই-বাছাই করে খুব দ্রুত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে যে বিপুল পরিমাণ টাকা হ্যাকিং করা হয়েছে সেটা নিয়ে একটি রিভিউ কমিটি করা হয়েছিল। সেই কমিটিতে আমি প্রধান হিসেবে দায়িত্ব পালন করছি। এ কমিটিতে গভর্নরসহ অনেকে রয়েছে। ব্যাংক থেকে ২ বিলিয়ন ডলার লুট করার প্লান ছিল। এটা বাংলাদেশকে লুট করার একটা প্লান ছিল। এটা হলে আমরা দুর্ভিক্ষে পড়ে যেতাম।

গত সরকার এটার তদন্ত করতে গড়িমসি করেছে। এটা নিয়ে সিআইডি যে তদন্ত করেছিল সেখানে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল বাংলাদেশ ব্যাংক থেকে যেসব কর্মকর্তারা জড়িত ছিল তাদের নাম তদন্ত কমিটি থেকে বাদ দেওয়ার কথা বলা হয়েছিল। সিআইডি রিপোর্টে প্রাথমিকভাবে যাদের নাম এসেছিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল সেটা জানতে চেয়েছি এবং পরবর্তী ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত