বৃহস্পতিবার , ২২ আগস্ট ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

প্রতিবেদক
editor
আগস্ট ২২, ২০২৪ ৯:০৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। বৈঠকে চলমান বন্যা পরিস্থিতি এবং এর নানান দিক ও করণীয় নিয়ে কথা হয়েছে বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেল ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান ভারতীয় হাইকমিশনার। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি বৈঠকে মিলিত হন।

এর আগে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকের তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এমন ভয়াবহ বন্যায় কী ধরনের আগাম সতর্কতা আমরা পেতে পারি, আমাদের আগাম সতর্ক করা হয়েছিল কি না, ভবিষ্যতে এমন পরিস্থিতি মোকাবিলায় রাষ্ট্রগুলো কী কী পদক্ষেপ নিতে পারে, সে বিষয়ে কথা বলতে প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের একটি বৈঠক হবে। ওই ব্রিফিংয়ে কথা বলেন অন্তর্র্বতী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, উজানের পানি বাংলাদেশে ধেয়ে এসে বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে।

কোনো ধরনের আগাম সতর্কতা ও প্রস্তুতি নেওয়ার সুযোগ না দিয়েই বাঁধ খুলে দেওয়া হয়েছে। এর মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সঙ্গে অসহযোগিতা করছে। ব্রিফিংয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও কথা বলেন। এদিকে, সকালে বাংলাদেশের বন্যা ইস্যুতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়ে জানায়, বিভিন্ন মাধ্যমে বাংলাদেশের বন্যার কারণ হিসেবে ডম্বুর বাঁধ খুলে দেওয়াকে দায়ী করা হচ্ছে, তা সত্য নয়। কারণ ডম্বুর বাঁধ বাংলাদেশ সীমান্ত থেকে ১২০ কিলোমিটার উজানে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

প্রধান উপদেষ্টার কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশমালা হস্তান্তর

তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে: প্রধান উপদেষ্টা

‘আমি বড় পর্দার অভিনেত্রী, ইউটিউবে ফ্রিতে দেখানো আমার কাজ না : শাবনূর

রাসিক কাউন্সিলর-কর্মকর্তাদের সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ও ইউনিসেফ প্রতিনিধির মতবিনিময়

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৯ হাজার শিশু

২০২৪ শে দুনিয়া মাতিয়েছেন ভারতের যে পাঁচ নায়িকা

নায়ক হিসেবে কাকে চান শখ?

এই রক্তস্রোত যেন বৃথা না যায়, ঐক্য বজায় রাখতে হবে : খালেদা জিয়া

নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে গেলেন তারেক রহমান

জামিন পেলেন বিতর্কিত সেই ম্যাজিস্ট্রেট ঊর্মি