শনিবার , ১০ মে ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

প্রতিবেদক
editor
মে ১০, ২০২৫ ৮:২৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব বৌদ্ধ পূর্ণিমা রোববার (১১ মে) উদযাপন করা হবে। দিবসটির প্রাক্কালে শনিবার (১০ মে) এক বিবৃতিতে বাংলাদেশ ও বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি শুভেচ্ছা জানিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সুখ, শান্তি ও দীর্ঘজীবন কামনা করেন।

বিবৃতিতে তিনি বলেন, এ বছরের বুদ্ধপূর্ণিমার উদযাপন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে। যখন শান্তি, সম্প্রীতি ও ঐক্যের জন্য গৌতম বুদ্ধের শিক্ষাগুলো আগের যেকোনো সময়ের চেয়ে আরও বেশি প্রাসঙ্গিক। এ পবিত্র দিনে মানবজাতির সামনের পথ হোক বোঝাপড়া, সহানুভূতি ও আনন্দে আলোকিত- এ কামনা করেন প্রধান উপদেষ্টা।

সর্বশেষ - অন্যান্য