সোমবার , ২৫ আগস্ট ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

সরকারি মাধ্যমিক শিক্ষকদের ৫ দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রতিবেদক
editor
আগস্ট ২৫, ২০২৫ ১১:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : সরকারি মাধ্যমিক শিক্ষকদের পেশাগত মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিতের দাবিতে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) রাজশাহীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে। সোমবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে বাসমাশিস নেতৃবৃন্দ রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর ৫ দফা সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।

তাদপর দাবিগুলো হলো : স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, সহকারী শিক্ষকদের ৯ম গ্রেডে উন্নীতকরণ ও পদোন্নতির সুযোগ, আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পুনর্বহাল, শূন্যপদে দ্রুত নিয়োগ ও পদায়ন এবং বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড বাস্তবায়ন।

এতে বক্তারা বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়ন জরুরি। দাবি মানা না হলে আন্দোলন আরো কঠোর হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

এই সময় উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের উপপরিচালক (ভারপ্রাপ্ত) আবদুর রশিদ, স্কুল পরিদর্শক আব্দুর রব সিদ্দিক, জেলা শিক্ষা অফিসার আব্দুল ওয়াহাব, রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষক মো. শহীদুল্লাহ, মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাহমুদ শাহ নেওয়াজ খান প্রমুখ।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

রাতের মধ্যে ছাত্রদলের কমিটি স্থগিত না হলে শিক্ষার্থীরা কঠোর পদক্ষেপ নেবে : উমামা ফাতেমা

গাজায় ঈদের দ্বিতীয় দিন ইসরায়েলের হামলায় নিহত ৭৫

থাইল্যান্ডের নির্বাচনে বড় বিজয় পেলেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আনুতিন

রাজশাহীতে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫

মেদ কমানোর সহজ উপায়

আইন মন্ত্রণালয়ের বিবৃতি : ভারতের গণমাধ্যমের প্রতিবেদন কাল্পনিক

রাজশাহীতে শেখ হাসিনাসহ ১৭৮ জনের বিরুদ্ধে মামলা

বিবাহ-তালাক নিবন্ধনে কেন্দ্রীয় ডিজিটাল সিস্টেম চালুর রায় প্রকাশ

‘ডেভিল’ শেষ না হওয়া পর্যন্ত অপারেশন চলবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

বিপিএল টিকিট কাউন্টারে ভাঙচুর করে আগুন দিলো বিক্ষুব্ধ দর্শকরা