মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

নবনির্বাচিত ভূমিমন্ত্রী মিনুকে শুভেচ্ছা, নতুন প্রত্যাশার বার্তা আরইউজের

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৮:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নেতৃবৃন্দ। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে এক যুক্ত বিবৃতিতে তারা এই অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

বিবৃতিতে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আব্দুল আউয়াল বলেন, ভূমি মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব গ্রহণ রাজশাহীর জন্য গৌরবের বিষয়। তিনি আশা প্রকাশ করেন, মন্ত্রী হিসেবে মিজানুর রহমান মিনু ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। বিশেষ করে ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন, নামজারি ও খতিয়ান প্রক্রিয়ার সহজীকরণ এবং সাধারণ মানুষের হয়রানি কমাতে দৃশ্যমান উদ্যোগ নেওয়া জরুরি বলেও উল্লেখ করেন তিনি।

বিবৃতিতে সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত বলেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও তৃণমূলের সঙ্গে সম্পৃক্ততা নতুন মন্ত্রীকে দায়িত্ব পালনে সহায়তা করবে। তিনি আরো বলেন, সাংবাদিক সমাজ জনস্বার্থে ইতিবাচক ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে ভূমি খাতে সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠায় সহযোগিতা করবে।
বিবৃতিতে নেতৃদ্বয় আশা প্রকাশ করেন, নতুন প্রত্যাশা পূরণে ভূমিমন্ত্রী সফল হবেন এবং দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

সর্বশেষ - অন্যান্য