মঙ্গলবার , ২৭ মে ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

মিরপুরে গুলি করে ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাই

প্রতিবেদক
editor
মে ২৭, ২০২৫ ২:৫৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : রাজধানীর মিরপুরে দিনে-দুপুরে গুলি করে এক ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুলিতে মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক মো. মাহমুদুল ইসলাম (৫৫) গুরুতর আহত হয়েছেন। তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ মাহমুদুলের বাবার নাম জামাল উদ্দীন (মৃত)। তিনি মিরপুর ৬ নম্বর সেকশনের ৪ নম্বর লেনে পরিবার নিয়ে বসবাস করেন। তার গ্রামের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জে।

গুলিবিদ্ধ ব্যক্তি সাংবাদিকদের জানান, তার বর্তমান বাসা থেকে মিরপুর-১০ নম্বর গোল চত্বরে মানি এক্সচেঞ্জ অফিসে যাওয়ার সময় স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি আব্দুল বাতেন সড়কে পৌঁছালে দুটি মোটরসাইকেলযোগে ৬ জন দুর্বৃত্ত পথ রোধ করে। তারা সঙ্গে থাকা টাকা দাবি করে, টাকা না দিলে কোমরের বাম পাশে গুলি করে। পরে আমার কাছে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে একটি হাসপাতালে নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসা হয়।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজ্জাদ রুম্মন জানান, আমরা শুনেছি দুর্বৃত্তদের গুলিতে একজন ব্যবসায়ী আহত হয়েছেন। সংবাদ পেয়ে তাৎক্ষণিক মিরপুর বিভাগের সহকারী উপ-পুলিশ কমিশনারসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সঙ্গে সম্পৃক্ত অপরাধীদের শনাক্তের চেষ্টা চলেছে। সিসিটিভি ফুটেজ দেখে সন্ত্রাসীদের শনাক্ত করার চেষ্টা চলছে। স্বজনদের মুখে জানা গেছে, আহত ব্যবসায়ীর কাছ থেকে তারা ২২ লাখ টাকা নিয়ে গেছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

মুন্সীগঞ্জে সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজার তৃতীয় জানাজা সম্পন্ন

ব্র্যাড পিটের প্রেমে দীপিকা, দিলেন বার্তা!

বছরের শেষ ম্যাচে রাতে মাঠে নামবে আর্জেন্টিনা, খেলবেন মেসি

নুরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, সুষ্ঠু তদন্তের আশ্বাস

আ. লীগ সংগঠিত হওয়ার চেষ্টা করলেই ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশের ‘ব্লক রেইডে’ গণ-গ্রেফতার, নিখোঁজ, রিমান্ডে নির্যাতনসহ যত অভিযোগ

শেখ হা‌সিনার বর্তমান অবস্থান জানে না সরকার : পররাষ্ট্র উপদেষ্টা

হামাস প্রতিদিনিই আরও বিপজ্জনক হয়ে উঠছে

খালি পেটে যে ৩ খাবার কখনোই খাবেন না

সাত কলেজ নিয়ে হচ্ছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’