বুধবার , ৫ মার্চ ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

আবারও ২ দিনের রিমান্ডে সাবেক বিচারপতি মানিক

প্রতিবেদক
editor
মার্চ ৫, ২০২৫ ২:২৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার গুলশান থানা এলাকায় শিক্ষার্থী মো: আবু যর শেখকে গুলি করে হত্যার অভিযোগে আনা মামলায় হাইকোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: মনিরুল ইসলাম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এদিন তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত তার দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই গুলশান থানাধীন প্রগতি সরণি এলাকায় গুলিবিদ্ধ হন শিক্ষার্থী মোঃ আবু যর শেখ।

পরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ জুলাই মৃত্যুবরণ করেন তিনি। এ ঘটনায় মা মোসা: ছবি গত বছরের ১৬ নভেম্বর গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন। গত বছরের ২৪ আগস্ট সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা থেকে ভারতে পালানোর সময় বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেফতার করা হয়।

সূত্র : বাসস

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

মিটফোর্ডে সোহাগ হত্যার আসামি নান্নু গ্রেফতার

আমি পুরোপুরি সিঙ্গেল: শ্রুতি

ইসরায়েলি নারী সেনাদের বন্দি করার ‘সেই ভিডিও’ নিয়ে মুখ খুলল হামাস

শরীয়তপুরে গনমাধ্যম কর্মীদের উপর হামলার” বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হবে : প্রধান উপদেষ্টা

পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় সীমানা

পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় সীমানা

ভারত ও ফ্যাসিস্টদের ইন্ধনে পাহাড়ের ঘটনা রোধে ব্যবস্থা নিচ্ছি : জাহাঙ্গীর আলম

তিস্তার পানির ন্যায্য হিস্যা ও প্রকল্প বাস্তবায়নের দাবিতে পদযাত্রা

‘মাথা উঁচুতে রাখো’, ফাইনালে হারের পর উত্তরসূরীদের বার্তা মেসির

যুক্তরাজ্য সফর : তৃতীয় দিনে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধান উপদেষ্টা