বুধবার , ১৯ নভেম্বর ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

হাসিনার রায় ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
editor
নভেম্বর ১৯, ২০২৫ ২:৫৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘিরে দেশে কোনো ধরনের অস্থিরতা নেই বলে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বুধবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিজয় দিবস উপলক্ষে কোনো শঙ্কা নেই। শেখ হাসিনার রায় ঘিরেও কোনো রকম অস্থিরতা সৃষ্টি হয়নি।’ তিনি বলেন, ‘বিজয় দিবসের কর্মসূচিতে কোনো পরিবর্তন নেই। আগে যেভাবে সব কর্মসূচি হয়েছে, এবারো সেভাবে হবে। বরং আরো বেশি হবে। তবে গতবারের ন্যায় এবারো প্যারেড অনুষ্ঠিত হবে না।’

গ্রেফতারি পরোয়ানা ছাড়া মঙ্গলবার দিবাগত রাতে ডিবি পরিচয়ে সাংবাদিককে তুলে নিয়ে পরে ফেরত দেয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘এ বিষয়টা আমি প্রথম শুনলাম। অনুসন্ধান করার পর হয়তো আমি বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।’

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো: খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

লাল শাড়ি পরে দেবের সঙ্গে মন্দিরে শুভশ্রী

ভারতীয় মিডিয়া বিশ্বব‍্যাপী বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা

প্লেনের টিকিট থেকে রাজস্ব বাড়াতে নতুন অধ্যাদেশে চূড়ান্ত অনুমোদন

ভোলায় তৃতীয় দিনের মতো বাস বন্ধ রেখে বিক্ষোভ শ্রমিকদের

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত করলো হাইকোর্ট

হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না ক্যাটরিনা

ডেসটিনির রফিকুল আমীনের নেতৃত্বে নতুন দল ‘আ-আম জনতা পার্টি’

কোয়ালিফায়ারে পাঞ্জাবের প্রতিপক্ষ হবে কে?

গাজায় ক্ষুধায় ৫৭ ফিলিস্তিনির মৃত্যু, অধিকাংশই শিশু ও বৃদ্ধ

রাজশাহীতে আ’লীগ নেতার হিমাগারে মেডিকেল শিক্ষার্থীকে হাতুড়িপেটাসহ দুই বোনকে নির্যাতন