সোমবার , ৬ মে ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত করলো হাইকোর্ট

প্রতিবেদক
editor
মে ৬, ২০২৪ ১০:২২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : আগামী ৫ জুন অনুষ্ঠিত হতে যাওয়া ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের উপনির্বাচনের তফসিল ২১ দিনের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি মো: জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ সোমবার (৬ মে) এ আদেশ দিয়েছেন।
ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই গত ১৬ মার্চ মারা যাওয়ায় আসনটি শূন্য হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে নৌকা প্রতীকে জয়লাভ করেছিলেন আব্দুল হাই।
এদিকে, এ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনীত হয়েছেন মো: নায়েব আলী জোয়ারদার। তিনি জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান।

সর্বশেষ - অন্যান্য