রবিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

প্রসেনজিৎকে বিয়ে করতে চেয়েছিলাম : শুভশ্রী

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ৯, ২০২৫ ১২:১২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : টলিউডে ১৮ বছর সম্পূর্ণ করলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এতদিনের পথ চলায় শুরু থেকেই যারা পাশে ছিলেন, সেই অনুরাগীদের সঙ্গে সময় কাটালেন অভিনেত্রী। এদিন শুভশ্রী ফিরে গেলেন ছোটবেলায়। জানালেন, টলিউডে পা রাখার আগেই অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নাকি বিয়ে করতে চাইতেন তিনি!

সফল অভিনেত্রী, সফল স্ত্রী, সফল নারী এবং অবশ্যই একজন সফল মা। সবার আগে তিনি সফল একজন মানুষ। জীবনে সব সময় ভালো একজন মানুষ হতে চেয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তার কথায়, সিনেমা আমার জীবন নয়, জীবনের একটা অংশ। জীবনের এই অংশে আমি অনেক কিছু পেয়েছি, প্রাপ্তির সংখ্যাই বেশি। সবচেয়ে বেশি পেয়েছি মানুষের ভালোবাসা। ‘চ্যালেঞ্জ’ বা ‘পরাণ যায় জ্বলিয়া রে’র সময় যারা দেখেছেন আজ তারা ‘সন্তান’ও দেখছেন। একইভাবে ভালোবাসা দিচ্ছেন আমাকে। এটাই তো বড় পাওয়া।

এদিন শুভশ্রীকে দেখার জন্য বহুদূর থেকে এসেছিলেন অনুরাগীরা। তবে বাস্তবে কার অনুরাগী অভিনেত্রী? শুভশ্রীর কথায়, ‘বলিউডের শাহরুখ খানে এবং টলিউডে আমি জিৎ-কোয়েল জুটির বড় ভক্ত। তবে ছোটবেলায় আমি বলতাম, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বিয়ে করব। সত্যিই ভাবতাম বড় হলে বুম্বাদার সঙ্গে আমার বিয়ে হবে।’

অভিনয় জীবনে এতদিন যা পেয়েছেন তা নিয়েই খুব খুশি শুভশ্রী। এদিন নিজের অনুরাগীদের চোখে জল দেখে নিজেও খানিকটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন অভিনেত্রী। দুই ছেলে-মেয়ে এবং স্বামী রাজ চক্রবর্তীকে পাশে নিয়ে জীবনের প্রতিটা অধ্যায় যেন ভালভাবে কাটাতে পারেন ভক্তদের সঙ্গে নিয়ে সেই প্রার্থনাই করলেন শুভশ্রী।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

রোহিঙ্গাদের জন্য টেকসই সংহতি ও আর্থিক সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

‘বর্তমান সহিংসতা নিন্দনীয়’ : বাঁধন

জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা: তরুণদের ভয়ডর নেই, নির্বাচনের প্রতিটি মুহূর্ত উৎসবমুখর করে রাখবে তারা

পশ্চিম তীরে বিদেশি কূটনীতিকদের লক্ষ্য করে ইসরায়েলের গুলিবর্ষণ

রাজশাহী টিটিসি অধ্যক্ষের নানা অপকর্মের বিষয়ে আইনি ব্যবস্থা নিতে সরকারের হস্তক্ষেপ কামনা

শিক্ষাপ্রতিষ্ঠানে যেকোনো দলের দখলের বিরুদ্ধে বিএনপি : নজরুল ইসলাম

আন্দোলনকারীদের ব্লকেড থেকে সরে আসতে বলল ছাত্রলীগ

মঙ্গলবার সব সরকারি অফিসসহ শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে

বায়ার্নের ৩৪ আর হ্যারি কেইনের অধরা ‘প্রথম’ শিরোপা

প্রেম করছেন ‘প্রিয়তমা’ ইধিকা