সোমবার , ৫ মে ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বায়ার্নের ৩৪ আর হ্যারি কেইনের অধরা ‘প্রথম’ শিরোপা

প্রতিবেদক
editor
মে ৫, ২০২৫ ১:০৩ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক : ইউসুফ পোলসেনের গোলের আগে খেলা বাকি ছিল কয়েক সেকেন্ড। প্রথম শিরোপা পাওয়ার আনন্দ উদযাপন করতে দর্শক সারি থেকে মাঠেই নেমে এসেছিলেন হ্যারি কেইন। কিন্তু লাইপজিগের পোলসেন শেষ সেকেন্ডে গোল করে থামিয়ে দেন বায়ার্নের লিগ শিরোপার উৎসব। আর তাতে প্রথম শিরোপার অপেক্ষাও বেড়েছে হ্যারি কেইনের।

কিন্তু অপেক্ষার মেয়াদ বেড়েছিল কেবল ১ দিনের জন্য। গতকাল রাতেই বুন্দেসলিগার ম্যাচে ফ্রাইবুর্গের সঙ্গে ২-২ গোলে ড্র করে বায়ার লেভারকুসেন। সেটাই নিশ্চিত করে দিল বায়ার্ন মিউনিখের রেকর্ড ৩৩তম বুন্দেসলিগা শিরোপা। সেইসঙ্গে নিশ্চিত হলো হ্যারি কেইন অবশেষে পাচ্ছেন নিজের প্রথম দলগত সাফল্য।

চিত্র

ইংল্যান্ডের হয়ে দুটো ইউরোতে ফাইনাল হেরেছেন, টটেনহামের হয়ে এফএ কাপ, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হেরেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগেও বেশ কয়েকবারই খুব কাছ থেকে ফিরতে হয়েছে তাকে। এতকিছুর পর অনেকটা শিরোপা জয়ের তাগিদেই বায়ার্ন মিউনিখে এসেছিলেন ঘরের ক্লাব টটেনহাম ছেড়ে। কিন্তু দুর্ভাগ্য তাড়া করেছে এখানেও। বায়ার্ন মিউনিখের হয়ে ডিএফএল সুপার কাপে পরাজয়। লিগ শিরোপাও গেলবার হাতছাড়া হয়েছিল তার।

তবে গতকাল ফ্রাইবুর্গের সঙ্গে লেভারকুসেনের ড্র নিশ্চিত করল অবশেষে শিরোপা পাচ্ছেন কেইন। পেশাদার ক্যারিয়ার শুরুর ১৫ বছর পর প্রথমবার পেলেন চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ। ৩৪ ম্যাচের লিগে ৩২ ম্যাচ শেষে বায়ার্নের পয়েন্ট ৭৬, সমান ম্যাচে লেভারকুসেনের পয়েন্ট ৬৮।

এই ড্রয়ের পর বায়ার্ন মিউনিখ নিশ্চিত করল তাদের ৩৪তম বুন্দেসলিগা শিরোপা। সর্বশেষ ১৩ মৌসুমে এটি তাদের ১২তম শিরোপা। টানা ১১ বার চ্যাম্পিয়ন হওয়ার পর গত মৌসুমে লেভারকুসেনের কাছেই শিরোপা বিসর্জন দিতে হয়েছিল তাদের। বাভারিয়ানরা এক মৌসুম পরেই সেটা নিজেদের করে নিল।

সর্বশেষ - অন্যান্য