মঙ্গলবার , ১ জুলাই ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

শেফালির মৃত্যুতে ভয় গ্রাস করেছে দীপিকাকে?

প্রতিবেদক
editor
জুলাই ১, ২০২৫ ১২:০৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল শেফালি জারিয়ালার আকস্মিক মৃত্যুতে স্তব্ধ চলচ্চিত্র জগৎ থেকে শুরু করে সাধারণ মানুষ। ‘কাঁটা লাগা গার্ল’-এর মাত্র ৪২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে চলে যাওয়াটা যেন কেউই মেনে নিতে পারছেন না। জীবন যে ক্ষণস্থায়ী তা সকলেরই জানা। তবে এমন আকস্মিক প্রয়াণ যে কতোটা কঠিন তা শেফালির চলে যাওয়া চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

এদিকে অভিনেত্রী দীপিকা কক্করও এই মর্মান্তিক খবরে আতঙ্কিত। ক্যান্সারের সঙ্গে কিছুদিন ধরে লড়াই করছেন তিনি। এমন সময়ে শেফালির চলে যাওয়া যেন তাকে আরও একবার মনে করিয়ে দিয়েছে জীবনের চরম অনিশ্চয়তার কথা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি নতুন ভিডিও পোস্ট করেছেন দীপিকা কক্কর। ভিডিওতে তাকে স্বামী শোয়েবের সঙ্গে শেফালির আকস্মিক মৃত্যু নিয়ে আলোচনা করতে দেখা যায়। দীপিকা বলেন, ‘শেফালির খবরগুলো সত্যিই মর্মান্তিক। খুবই দুঃখজনক ঘটনা। তাকে ব্যক্তিগতভাবে চিনতাম না কখনো তার সঙ্গে দেখাও হয়নি তবে কত কাজ দেখেছি মনে পড়ছে।’

অভিনেত্রী আরও বলেছেন, ‘জীবন খুবই ক্ষণস্থায়ী। কার সঙ্গে কখন কী ঘটবে কার আয়ু কত দিন, ঈশ্বর সব জানেন শুধু আমরা জানি না। ভালো থাকবেন বন্ধুরা। প্রতিদিন ভালোভাবে বাঁচুন।’

তার কথায়, ‘আজকাল যা ঘটছে হঠাৎ করে আমাদের কাছে যে খবরগুলো আসছে তা যন্ত্রণার। বারবার মনে হচ্ছে ঈশ্বরের কাছে এই জীবনের জন্য আমাদের কৃতজ্ঞ থাকা উচিত জীবনকে সুন্দরভাবে কাটানো উচিত অবশ্যই কঠোর পরিশ্রম করা উচিত এবং সুখী হওয়ার চেষ্টা করা উচিত।’

উল্লেখ্য, ২০০২ সালে ‘কাঁটা লাগা’ গানের মাধ্যমে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন অভিনেত্রী ও মডেল শেফালি জারিয়ালা। তার মাত্র ৪২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

স্ক্রিনশট ফাঁস করে নুসরাত ফারিয়া বললেন, ‘এটা সম্পূর্ণ প্রতারণা’

কেরালায় আতশবাজির মজুতে বিস্ফোরণ : আহত দেড় শতাধিক

ভারতের অন্ধ্রপ্রদেশে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৭

হাসিনা পালিয়ে দিল্লিতে, বাংলাদেশ-ভারত সম্পর্ক তলানিতে : এবিসির রিপোর্ট

মিরপুরে ব্যবসায়ীকে ‘ডিবি পুলিশ’ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ

বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা

আইএল টি২০ ছেড়ে দেশে ফিরছেন ফিজ-তাসকিন

বিজিবি হাসপাতালে আহতদের বিশ্বমানের চিকিৎসা দেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আয়নাঘর-ভাতের হোটেল বলে কিছু থাকবে না, সিভিল ড্রেসে গ্রেপ্তার নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

সব পক্ষের সঙ্গে আলোচনা-পরামর্শে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা হবে : নাহিদ