নিজস্ব প্রতিবেদক : ইউনিসেফ এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মধ্যে চলমান অংশীদারিত্ব কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) কাউন্সিলর ও কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো সিগফ্রাইড রেংগলি ও ইউনিসেফ বাংলাদেশে প্রতিনিধি মি. শেলডন ইয়েট। মঙ্গলবার (৩০ এপ্রিল) নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে রাসিকের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার প্রমুখ উপস্থিত ছিলেন।


















