মঙ্গলবার , ২২ জুলাই ২০২৫ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বিমানের প্রশিক্ষণ কোথায় হবে দেখার প্রয়োজন : সাখাওয়াত হোসেন

প্রতিবেদক
editor
জুলাই ২২, ২০২৫ ৩:৩১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বাংলাদেশ বিমানবাহিনীর উড়োজাহাজ প্রশিক্ষণ কোন কোন এলাকায় হওয়া উচিত তা প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নতুন করে দেখার প্রয়োজন বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান, নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে হতাহতদের অবস্থা জানতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। গত সোমবার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম নিহত হন।

সাখাওয়াত হোসেন আরও বলেন, ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা না ঘটে, সে জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রশিক্ষণের এলাকা ও পদ্ধতি পুনর্বিবেচনা করতে হবে। ঢাকা শহর অত্যন্ত ঘনবসতিপূর্ণ, এটি গুরুত্ব দিয়ে ভাবতে হবে।

তিনি বলেন, পাইলটের ভুল বা কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটতে পারে। তবে উত্তরার ঘটনায় বিস্তারিত তথ্য ব্ল্যাকবক্স উদ্ধার না হওয়া পর্যন্ত জানা সম্ভব নয়। উপদেষ্টা জানান, প্রশিক্ষণে ব্যবহৃত বিমানগুলো পুরোনো হলেও এর যন্ত্রাংশ আপডেট রাখা হয়।

হতাহতদের চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, অনেকের গুরুতর জখম রয়েছে, যাদের দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন। সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞদল আসছে, প্রয়োজনে কিছু রোগীকে সেখানে নেওয়া হবে। সরকার আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করবে বলে তিনি জানান।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

গায়ে কম্বল জড়িয়েই কোথায় ছুটলেন মাহি?

বিবাহবিচ্ছেদের পর সানিয়া মির্জার প্যানিক অ্যাটাক হয়েছিল?

‘আপনারাও জানেন আমি কেন আসিনি’, নির্বাচন প্রসঙ্গে তামিম

অস্ট্রেলিয়ায় ‘বরবাদ’ দেখতে এসে ফিরে যাচ্ছেন দর্শকরা

ফেলানী হত্যায় সারা বিশ্ব ভারতকে ছি ছি করেছে : জামায়াত আমির

“আত্মনিয়ন্ত্রণ চর্চায় আত্মশুদ্ধির প্রারম্ভিকতা ও প্রজন্মের নগদ প্রাপ্তিতে রমজানের ভূমিকা” শীর্ষক সেমিনার

ব্রিটিশ গণমাধ্যমে টিউলিপ সিদ্দিকের কারাদণ্ডের খবর

ঘণ্টায় ২৬০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে হ্যারিকেন অ্যারিন

বেসরকারি খাতে উন্নয়নে ১২০০ কোটি টাকা দেবে এডিবি

ইউক্রেন যুদ্ধে আমরা রাশিয়াকে হারতে দেবো না: চীন