সোমবার , ৮ ডিসেম্বর ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

গায়ে কম্বল জড়িয়েই কোথায় ছুটলেন মাহি?

প্রতিবেদক
editor
ডিসেম্বর ৮, ২০২৫ ১২:১০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। নাটক ও ওয়েব কনটেন্টে নিয়মিত অভিনয়ের মাধ্যমে বর্তমানে এক আলোচিত নাম তিনি। সামাজিক মাধ্যমে নিজের নাচ বা লুক নিয়ে মাঝে মাঝে বিতর্কের মুখে পড়লেও কাজে বরাবরের মতোই মনোযোগী এই অভিনেত্রী। সম্প্রতি তীব্র শীতের মাঝে তার শুটিংয়ের কিছু অভিজ্ঞতা ভক্তদের মাঝে শেয়ার করেছেন মাহি।

বেশ কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে শুটিং করছেন মাহি। তবে প্রজেক্টের নাম প্রকাশ না করলেও সামাজিক মাধ্যমে শুটিংয়ের বিভিন্ন মুহূর্ত তুলে ধরছেন তিনি। সম্প্রতি একটি ভিডিওতে অভিনেত্রী কিছুটা মজার ছলে এবং কিছুটা হতাশা নিয়ে তার শুটিং জীবনের কষ্টের কথা জানান।

একটা ভিডিওতে মাহি বলেন, ‘সবচেয়ে বেশি কষ্ট হলো এই শীতের মধ্যে সকাল সাতটায় ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়া। রাত একটায় শুটিং শেষ করে তিনটায় ঘুমাতে গিয়ে আবার ছয়টায় ওঠা! এটা আমার জীবনের অন্যতম একটি দুঃখজনক অংশ।’

এরপর সোমবার সকালে সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন মাহি, যা দেখে রীতিমতো অবাক তার ভক্তরা। ভিডিওতে দেখা যায়, কনকনে শীত থেকে বাঁচতে চার স্তরের শীতের পোশাক ও মোজা পরার পরেও মাহি একটি মোটা কম্বল মুড়ি দিয়ে গাড়িতে বসে আছেন। দেখে মনে হচ্ছে, ঘুম থেকে ওঠার পর তাকে যেন ওই অবস্থাতেই তুলে গাড়িতে বসিয়ে দেওয়া হয়েছে।

ভিডিওটির ক্যাপশনে মাহি রসিকতা করে লেখেন, ‘ঠান্ডা লাগছে, তাই বাসা থেকে আমাকে প্যাকেট করে শুটিংয়ে পাঠিয়েছে।’ মাহির এমন অবস্থা দেখে তার অনুরাগীরাও মজা করতে ছাড়েননি। একজন জানতে চান তিনি ঠিক কতগুলো পোশাক পরেছেন? উত্তরে মাহি জানান, সব মিলিয়ে ৪টি পোশাক পরেছেন তিনি। অন্য এক ভক্তের প্রশ্নের উত্তরে তিনি জানান শুটিংয়ের ওই জায়গাতে বেশ ঠান্ডা।

ছোট পর্দার এই অভিনেত্রীর আসল নাম ফারজানা ইয়াসমিন কলি। ২০১৪ সালে একটি রিয়ালিটি শো’র মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি। তার ঝুলিতে রয়েছে অসংখ্য নাটক, ওয়েব কনটেন্ট।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাব: রাজশাহী অঞ্চলের ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের সংকট

‘বন্ধুকে’ পরাজিত দেখে খারাপ লাগছে কোহলির

ডিএনএ টেস্টের জন্য ভারত যাচ্ছেন এমপি আনারের মেয়ে ডরিন

সৎ নেতৃত্ব ছাড়া দেশ গঠন সম্ভব নয় : অধ্যাপক মুজিবুর

মাতারবাড়ী অঞ্চলে গুরুত্বপূর্ণ অবকাঠামোর দ্রুত উন্নয়নের তাগিদ

আরইউজের আলোচনা সভায় বক্তারা : সাংবাদিকদের অধিকার রক্ষা ও দায়িত্বশীল গণমাধ্যম গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

আপিল বিভাগে চার বিচারপতি নিয়োগ

‘নিজেকে ফিট রাখি ছোট ড্রেস পরার জন্যই : মারিয়া মিম

কোনো ব্যক্তির অপকর্মের দায় গোটা বাহিনী নেবে না : আইজিপি

দাখিল পরীক্ষা শুরু ১০ এপ্রিল, সময়সূচি প্রকাশ