শনিবার , ১৯ জুলাই ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ভারত-পাকিস্তান সংঘাতে ৫টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল : ট্রাম্প

প্রতিবেদক
editor
জুলাই ১৯, ২০২৫ ২:৫৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীর হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সামরিক সংঘাতে অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার স্থানীয় সময় হোয়াইট হাউসে রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে এক নৈশভোজে এ মন্তব্য করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘বাস্তবে যুদ্ধবিমানে গুলি চালানো হচ্ছিল। পাঁচটা, পাঁচটা, চারটা বা পাঁচটা— তবে আমার মনে হয় পাঁচটা যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল।’ যদিও তিনি পরিষ্কার করেননি কোন পক্ষের বিমানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে, পাকিস্তান দাবি করেছিল, এই সংঘাতে তারা ভারতের রাফালসহ পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভারতও কিছু বিমান হারানোর কথা স্বীকার করলেও সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি।

ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান গত ৩১ মে এক সাক্ষাৎকারে বলেন, আমাদের পক্ষ থেকে কিছু কৌশলগত ভুল হয়েছিল। তবে আমরা দ্রুত তা সংশোধন করে সফলভাবে অভিযান চালিয়েছি। আমাদের যুদ্ধবিমানগুলো নির্ভুলভাবে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

এছাড়া ভারতের পক্ষ থেকেও দাবি করা হয়েছিল, পাকিস্তানের ‘কয়েকটি যুদ্ধবিমান’ ভূপাতিত করা হয়। তবে ইসলামাবাদ সে দাবি অস্বীকার করে। পাকিস্তান শুধু স্বীকার করেছে, ভারত তাদের একটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে কিছু ক্ষয়ক্ষতি করেছে।

সূত্র : রয়টার্স।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ভারতে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো ৫০ বছরের পুরোনো মসজিদ (ভিডিও)

ভূমিমন্ত্রী হলেন মিজানুর রহমান মিনু, উচ্ছ্বাসে রাজশাহীবাসী

কখনো কখনো যুদ্ধ করেই সমস্যার সমাধান করতে হয় : ট্রাম্প

নির্যাতনের অভিযোগ জানাতে ট্রাইব্যুনালে রাশেদ খান

উপাচার্য অধ্যাপক আব্দুর রাজ্জাক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের নতুন সভাপতি নির্বাচিত

রাজশাহীতে আরো ৩ মামলায় গ্রেফতার সাবেক এমপি আসাদ

আজও সচিবালয়ে বিক্ষোভ করলেন কর্মচারীরা

ট্রাম্প-পুতিন ঐতিহাসিক বৈঠক শেষ, যে সিদ্ধান্ত এলো

ইরানে মার্কিন হামলায় ক্ষয়ক্ষতি প্রত্যাশার তুলনায় কম: ওয়াশিংটন পোস্ট

রাজশাহীতে ২ মামলায় শেখ হাসিনাসহ আসামি প্রায় সাড়ে ৩০০