শুক্রবার , ৩০ জানুয়ারি ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

গ্ল্যামারাস লুকে শীতকে বিদায় জানালেন সুনেরাহ

প্রতিবেদক
editor
জানুয়ারি ৩০, ২০২৬ ১০:২৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। বড় পর্দা থেকে শুরু করে ওটিটি প্লাটফর্ম; সবখানেই নিজের অভিনয় শৈলীর স্বাক্ষর রাখছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তার ফ্যাশন স্টেটমেন্ট এবং গ্ল্যামার বরাবরই ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। এবার নতুন কিছু ছবি শেয়ার করে সামাজিক মাধ্যমে ফের আলোচনায় এলেন এই অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করেছেন সুনেরাহ। সেখানে তাকে একটি স্লিভলেস ও ব্যাকলেস হালকা নীল রঙের ম্যাক্সি ড্রেসে দেখা গেছে। এলোমেলো চুলে রোদেলা দুপুরে তার স্নিগ্ধ ও খোলামেলা এই উপস্থিতি নেটিজেনদের নজর কেড়েছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মিষ্টি শীতকে এক টুকরো বিদায়’।

সুনেরাহর শেয়ার করা এই ছবিগুলোতে ভক্তরা তাদের মুগ্ধতা প্রকাশ করছেন। কেউ কেউ তার গ্ল্যামারের প্রশংসা করে শেয়ার করছেন, আবার কেউ মন্তব্য করছেন তার ফ্যাশন সেন্স নিয়ে। খোলামেলা ভঙ্গিতে ধরা দিলেও ছবিগুলোর নান্দনিকতা দর্শকদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই তার এমন বোল্ড লুককে ‘উষ্ণতা ছড়ানো’র সাথে তুলনা করেছেন; এর আগেও এমন খোলামেলা লুকে ধরা দিয়ে আলোচনায় এসেছেন তিনি।

ছোট পর্দা, বড় পর্দা এবং ওটিটি, সব মাধ্যমেই সমানভাবে বিচরণ সুনেরাহর। দিন যত যাচ্ছে, তার অভিনয় শৈলীতে যোগ হচ্ছে নতুন নতুন মাত্রা। অভিনয়ের পাশাপাশি তার এই ফ্যাশন সচেতনতা তাকে সমসাময়িক অভিনেত্রীদের থেকে আলাদা করে রেখেছে।

সর্বশেষ - অন্যান্য