বৃহস্পতিবার , ১১ জুলাই ২০২৪ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে আহত যুবক

প্রতিবেদক
editor
জুলাই ১১, ২০২৪ ৪:১০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আল-আমিন (২৮) নামের এক যুবক আহত হয়েছেন। বুধবার (১০ জুলাই) রাতে পৌনে ১১টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেঁতাভূমি সীমান্ত পিলার ২০৬১/১ এস এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আল-আমিন উপজেলার উত্তর তেঁতাভূমি (আনন্দপুর) গ্রামের ওহিদ মিয়ার ছেলে। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতিক উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, রাতে আল-আমিন সীমান্তবর্তী তেঁতাভূমি এলাকায় ২০৬১/১ এস নম্বর পিলারের কাছে গেলে বিএসএফের গুলিতে আহত হন। শুনেছি তার শরীরে একাধিক গুলি লেগেছে। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

সর্বশেষ - অন্যান্য