রবিবার , ১ সেপ্টেম্বর ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

‘গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিলের দাবি সাংবাদিক নেতাদের’

প্রতিবেদক
editor
সেপ্টেম্বর ১, ২০২৪ ৯:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে সাংবাদিক নেতারা বলেছেন, সাইবার সিকিউরিটি অ্যাক্টসহ গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিল করতে হবে। সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সাংবাদিক হত্যার বিচার ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। রোববার (১ সেপ্টেম্বর) সকালে নগরীর সাহেব বাজার জিরো পয়েণ্টে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) উদ্যোগে সাইবার সিকিউরিটি অ্যাক্টসহ গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিল, সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সাংবাদিক হত্যার বিচার ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে অনুষ্ঠিত সাংবাদিক সমাবেশে সাংবাদিক নেতারা এসব দাবি জানান।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী সিটি প্রেসক্লাব ও আরইউজের সাবেক সভাপতি ডা. নাজিব ওয়াদুদ, রাজশাহী প্রেসক্লাবের আহবায়ক শ.ম সাজু, রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবীব অপু, বিএফইউজের সহকারী মহাসচিব ও আরইউজের সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন, আরইউজের সহসভাপতি মঈন উদ্দিন, সাবেক সহসভাপতি আব্দুস সবুর, ভারপ্রাপ্ত যুগ্ম সম্পাদক ওমর ফারুক, কোষাধ্যক্ষ তৌফিক ইমাম পান্না, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মো: আনিসুজ্জামান, কবি, গবেষক ও লেখক ফজলুল হক তুহিন, রাবি প্রেসক্লাবের সাবেক সভাপতি ডালিম হোসেন শান্ত, ইসলামিক টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি রেজাউল ইসলাম, রাবি প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক শামীম হোসেন প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন আরইউজের ভারপ্রাপ্ত যুগ্ম সম্পাদক ওমর ফারুক। এতে অন্যদের মধ্যে রাজশাহী মহানগর প্রেসক্লাবের সহসভাপতি মো: সোলাইমান, রাজশাহী সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পরিতোষ চৌধুরী আদিত্য, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম জুলু, রাজশাহী মহানগর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম, দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ পেশাজীবী নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, রাজশাহীতে কিছু সাংবাদিক সাংবাদিকতা পেশার আড়ালে অপসাংবাদিকতা ও সাংবাদিকদের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত আছে। তারা এখনো সাংবাদিকদের ঐক্য বিনষ্ট করতে ঘৃণ্য অপতৎপরতা ও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সদ্য ক্ষমতা হারানো স্বৈরাচার শেখ হাসিনা সরকারের ১৫ বছরে আ’লীগের নেতাদের কাছ থেকে নানা সুযোগ-সুবিধা নিয়ে তারা পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে কাজ করে গেছে। তাদেরকে চিহিৃত করে অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানান সাংবাদিক নেতারা।

সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে সাংবাদিক নেতারা আরো বলেন, ষড়যন্ত্র করে গণতন্ত্রকে নস্যাৎ করতে পারবেন না। ছাত্রজনতার আন্দোলনের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ গঠিত হয়েছে, সে বাংলাদেশকে কলুষিত করার ক্ষমতা আপনার নেই। তাই সব ষড়যন্ত্র থেকে বিরত থাকুন। অন্যথায় এদেশের ছাত্রজনতা আপনাকে বরদাশত করবে না। তারা বলেন, গত ১২ বছরেও সাগর-রুনি হত্যার বিচার না হওয়া দুঃখজনক। এ হত্যাকান্ডে জড়িতদের বিচারের মুখোমুখি করতে হবে। গত ১৫ বছরে ৬৪ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে উল্লেখ করে তারা খুনের শিকার সাংবাদিকদের পরিবারকে ক্ষতি পূরণ প্রদানের দাবি জানান। সাংবাদিক নেতারা আরো বলেন, এখন যেহেতু ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, তাই বর্তমান সরকারকে বলতে চাই- অবিলম্বে সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার করতে হবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

পুলিশের ২৫২ এসআইকে অব্যাহতিতে রাজনৈতিক কারণ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

হাজার হাজার আজিজ-বেনজীর তৈরি করেছে আওয়ামী লীগ : ফখরুল

‘অপুর সঙ্গে ভালো সম্পর্ক থাকলেই বুবলীকে এড়িয়ে চলব, এমন নয়’

ফরিদপুর–২ আসন : ১৯ কেন্দ্রের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে শামা ওবায়েদ

রুয়েটের শেখ হাসিনা হলের নাম পরিবর্তন, নতুন নাম নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল

ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে ভারত

পাঠ্যবই থেকে মুজিব ও হাসিনার বিষয়বস্তু অপসারণের দাবি

রামপুরায় হত্যাযজ্ঞ : রেদোয়ানুলসহ ৪ জনের বিচার শুরুর আদেশ

শ্রীলঙ্কাকে বিদায় করে সেমির পথে ‍নিউজিল্যান্ড

প্রিয়াঙ্কাকে নিয়ে বিবাহবার্ষিকীতে আবেগঘন বার্তা নিকের