রবিবার , ২৬ মে ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

সাবেক বিচারপতি আনোয়ার উল হক মারা গেছেন

প্রতিবেদক
editor
মে ২৬, ২০২৪ ১২:৪৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আনোয়ার উল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার (২৫ মে) দিনগত রাত ২টা ৫৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিচারপতি আনোয়ার উল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ সাইফুর রহমান জানান, রোববার (২৬ মে) বাদ জোহর সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে বিচারপতি আনোয়ার উল হকের জানাজা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - অন্যান্য