শনিবার , ১৮ অক্টোবর ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

আইয়ুব বাচ্চুর রুপালি গিটার ছেড়ে যাওয়ার ৭ বছর

প্রতিবেদক
editor
অক্টোবর ১৮, ২০২৫ ১:৪০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ‘রুপালি গিটার ফেলে, একদিন চলে যাবো দূরে; বহুদূরে’- সেই সুর-কণ্ঠ এখনও যেন কানে বাজে! বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর প্রয়াণের সাত বছর হলো আজ (১৮ অক্টোবর)। ২০১৮ সালে আজকের এই দিনে সত্যিই রূপ নেয় সেই গানের কথা; রুপালি গিটারের জাদুকর পাড়ি জমান এক অচেনা দূরত্বে।

সেদিন ভোরবেলা, দেশের আবহাওয়ায় নেমে এসেছিল একরাশ নিস্তব্ধতা। খবরটা ছড়িয়ে পড়তেই স্তব্ধ হয়ে যায় সংগীতপ্রেমীরা। ‘আইয়ুব বাচ্চু আর নেই’- যেন কেউ বিশ্বাসই করতে পারছিল না। অফিস, ক্যাম্পাস, কিংবা চায়ের দোকান- সবখানেই ঘুরে বেড়াচ্ছিল একই কথা।

দেশজুড়ে ছড়িয়ে পড়ে শোকের ছায়া; সামাজিক মাধ্যমে প্রকাশ পায় কোটি ভক্তের ভালোবাসা আর অশ্রু। হাসপাতাল থেকে চট্টগ্রাম পর্যন্ত মানুষ ছুটে যায় শেষবারের মতো প্রিয় শিল্পীকে দেখতে। এমন দৃশ্য, এমন শোক; যা দেশের ব্যান্ড ইতিহাসে হয়তো আগে দেখা যায়নি।

মাত্র ৫৬ বছরেই থেমে যায় তার জীবন, কিন্তু থেমে যায়নি তার সৃষ্টি। রেখে গেছেন ‘সেই তুমি’, ‘এক আকাশে তারা’, ‘ফেরারি মন’, ‘আমি বারো মাস’, ‘রুপালি গিটার’-এর মতো অসংখ্য কালজয়ী গান। প্রতিটি গানেই যেন নতুন করে বেঁচে ওঠেন তিনি।

আজ, সেই দিনটিতে আবারও স্মরণে ফিরে আসে বাংলাদেশের ব্যান্ড সংগীতের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র; সামাজিক মাধ্যমে ভক্তরা তাকে স্মরণ করছেন শ্রদ্ধাভরে। আইয়ুব বাচ্চু নেই, কিন্তু এখনও সেই তার মায়া ভরা কণ্ঠ ও গিটারের ঝংকার ভুলতে পারছেন না তার অনুরাগীরা। জানা গেছে, আজকের দিনটি পারিবারিকভাবে আইয়ুব বাচ্চুর পরিবার তাকে স্মরণ করবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী টিটিসির সুনাম ক্ষুণ্ণে পরিকল্পিত অপপ্রচার, ষড়যন্ত্র ও অপতৎপরতার অভিযোগ

কঠিন প্রতিপক্ষের সামনে ব্রাজিল, অনিশ্চিত কোয়ার্টার

ছবিতে বিভিন্ন সময় অন্য দেশের নেতাদের সাথে খালেদা জিয়া

ফারিণের এক হাতে ফুল, আরেক হাতে কুড়াল কীসের ইঙ্গিত?

আমরা নির্বাচন চাই সংস্কার ও জুলাই ঘোষণাপত্রসহ : হাসনাত আবদুল্লাহ

ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানকে ফাইনালে তুলে দিলো বাংলাদেশ

গাজায় ১৩ হাজার মানুষ নিখোঁজ, তাদের ভাগ্যে আসলে কী ঘটেছে?

বিআরটিসির সব বাস থেকে কালো ধোঁয়া বের হয় : রিজওয়ানা হাসান

রাবিতে ৮ম ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু ২০ ফেব্রুয়ারি

বাংলাদেশের সংস্কার কর্মসূচিকে সমর্থন করে ইইউ : হাদজা লাহবিব