বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ৩৬ জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে বাঘা পৌর সদরে অবস্থিত নিজ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে ২০১৮ সালে বিএনপি থেকে দলীয় মনোনয়নপ্রাপ্ত ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ নুরুজ্জামান খান মানিক। তিনি রাজশাহী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বাঘা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।
এতে বিশেষ অতিথি ছিলেন বাঘা উপজেলা জিয়া পরিষদের সভাপতি বাবুল ইসলাম, বাঘা উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি এবং উপজেলা কৃষক দলের আহবায়ক সেলিম আরিফ, বাঘা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পদক, উপজেলা কৃষক দলের সদস্য সচিব ও বাহরাইন কেন্দ্রীয় যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম স্বপন, বাঘা পৌরসভার সাবেক প্যানেল মেয়র রোকনুজ্জামান মিঠু, বাঘা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম নান্নু, হরিরামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তালিব, রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাহিদ হাসান, রাজশাহী জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক সাবাজ আলী, জুলাই আন্দোলনে আহত রনি আহমেদ, বাজুবাঘা ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া সম্পাদক জিল্লুর রহমান কান রিপন, বাজুবাঘা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড সদস্য ও বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আলমগীর মিঞাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।


















