বৃহস্পতিবার , ৬ জুন ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

‘ভূমিহীন-গৃহহীন মুক্ত’ ঘোষণা হতে যাচ্ছে রাজশাহী বিভাগ

প্রতিবেদক
editor
জুন ৬, ২০২৪ ১০:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগের ৬৮টি উপজেলার মধ্যে ৬৬টি উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। আর অবশিষ্ট দুটি উপজেলাকে আগামী ১০ জুন ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। এর মধ্য দিয়ে ভূমিহীন-গৃহহীন মুক্ত হচ্ছে রাজশাহী বিভাগ। বৃহস্পতিবার (৬ জুন) দুপুরের দিকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
এতে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর জানান, মুজিববর্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন-গৃহহীন (ক-শ্রেণি) পরিবারকে পুনর্বাসনের মাধ্যমে রাজশাহী বিভাগের ৬৮টি উপজেলার মধ্যে ৬৬টি উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। অবশিষ্ট দুটি উপজেলা বগুড়ার শেরপুর এবং সিরাজগঞ্জের চৌহালী উপজেলাকেও আগামী ১০ জুন ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে।
তিনি আরো জানান, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী শনিবার থেকে সারা দেশে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ শুরু হবে। ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী শুক্রবার পর্যন্ত এই সেবা সপ্তাহ চলবে। এ সিদ্ধান্তের আলোকে রাজশাহী বিভাগের সব ভূমি অফিসে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি চলমান থাকবে। এসব ভূমি অফিসে ভূমি সেবা ও তথ্য বুথ স্থাপন করে সাধারণ মানুষকে ভূমিসেবা দেওয়া হবে।
বোয়ালিয়া ভূমি অফিস চত্বরে শনিবার জনসচেতনতামূলক সভার মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হবে। এতে স্মার্ট ভূমিসেবায় ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগসমূহ, নাগরিক তথা সেবা গ্রহীতার প্রাপ্তিসমূহ, ভবিষ্যৎ ভূমি ব্যবস্থাপনার কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হবে।
রাজশাহী বিভাগীয় কমিশনার বলেন, ভূমিসেবা সপ্তাহ উদ্যাপন উপলক্ষে ভূমিসেবা বিষয়ে প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় কেব্ল নেটওয়ার্ক ব্যবহার, গুরুত্বপূর্ণভাবে ব্যানার স্থাপন, ভূমি প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে আয়োজন করা হবে ভূমিবিষয়ক কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা।
বিভাগীয় কমিশনার আরো বলেন, ভিশন-২০৪১ এর উদ্দেশ্য পূরণকল্পে স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি ও স্মার্ট গভর্নেন্স নামক চারটি পিলার সম্বলিত স্মার্ট বাংলাদেশের স্বপ্নপূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনকৃত স্মার্ট ভূমিসেবার মূল অংশীজন হিসেবে দেশের জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা বিষয়ে সবাইকে পুঙ্খানুপুঙ্খভাবে অবগত করা এবং ভূমিসেবা পাওয়ার ক্ষেত্রে নাগরিকের নিজ অধিকারের ব্যাপারে সচেতনতা বাড়ানোই এবারের ভূমিসেবা সপ্তাহের মূল লক্ষ্য।

সর্বশেষ - অন্যান্য