শুক্রবার , ৩১ মে ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

নামাজ পড়ানোর অনুমতি পেলেন জবি মসজিদের ইমাম, তদন্তও চলবে

প্রতিবেদক
editor
মে ৩১, ২০২৪ ৪:৩৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মসজিদের ঈমাম মো. ছালাহ উদ্দিনকে নামাজ পড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক আইনুল ইসলাম মৌখিকভাবে তাকে এ অনুমতি দেন।

এ বিষয়ে ইমাম ছালাহ উদ্দিন বলেন, আজ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আইনুল ইসলাম আমাকে ডেকেছিলেন। তিনি বলেছেন, যেহেতু আপনাকে মৌখিকভাবে নামাজ না পড়াতে বলা হয়েছিল। এখন আপনি আপনার মতো দায়িত্ব পালন করুন।

এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আইনুল ইসলাম বলেন, ঈমাম ছালাহ উদ্দিন আগের মতো নামাজ পড়াবেন। তবে তার বিরুদ্ধে তদন্ত চলবে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নারীদের নামাজ পড়ার স্থানে ১৮ মে রাতে এক ছাত্রী ঘুমিয়ে পড়েন। এ ঘটনায় দায়িত্বহীনতার অভিযোগ এনে মসজিদের ঈমাম মো. ছালাহ উদ্দিনকে নামাজ পড়ানোর দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিও করা হয়।

ঘটনার বিষয়ে জবি কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন শফিকুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানান, ১৮ মে মসজিদে নারীদের নামাজ পড়ার স্থানে এশার নামাজ পড়তে যান বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক ছাত্রী। অসুস্থবোধ করায় সেখানেই ঘুমিয়ে পড়েন তিনি।

রাত ১০টার একটু পরে মুয়াজ্জিন লক্ষ্য করেন নারীদের নামাজ পড়ার স্থানে কেউ একজন আছেন। তখন বিষয়টি তিনি ইমামকে জানান। এরপর দুজন সিকিউরিটি গার্ডের মাধ্যমে ছাত্রীকে ডেকে তোলা হয়। ততক্ষণে ঘটনাস্থলে এসে পৌঁছান ইমাম।

তিনি প্রক্টরকে ফোন করে বিষয়টি জানান। ওই ছাত্রী ইমামকে জানান, তিনি জবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের আবাসিক ছাত্রী। ইমাম হলের হাউজ টিউটর সাজিয়া আফরিনের সঙ্গে ওই ছাত্রীকে কথা বলিয়ে দেন এবং তাকে হলে পাঠানোর ব্যবস্থা করেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য, তোপের মুখে নুসরাত ফারিয়া

রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি প্রার্থী মিনুর মনোনয়নপত্র সংগ্রহ

জুলাই সনদের আইনি ভিত্তি দিয়েই পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে: আকন্দ

রাকসু নির্বাচনে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেল ঘোষণা

স্কাউটস কাব কার্নিভালের উদ্বোধন করলেন ড. ইউনূস

রাজশাহীতে কৃষি, শিক্ষা, সংস্কৃতি ও পর্যটন খাতে কাজ করার আগ্রহ প্রকাশ ইন্দোনেশিয়ার

জ্ঞান ফিরেছে, কথা বলেছেন তামিম

রায় এবং সাজা মৌলিক সত্যকে পুনঃনিশ্চিত করেছে : প্রধান উপদেষ্টা

আবারও বাড়ছে গ্যাস-বিদ্যুতের দাম, শঙ্কায় শিল্পমালিকরা

গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সকল কালাকানুন বাতিলের দাবি সাংবাদিকদের