সোমবার , ২১ জুলাই ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাকসু নির্বাচনের এক দফা দাবিতে রাবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

প্রতিবেদক
editor
জুলাই ২১, ২০২৫ ৮:০৮ অপরাহ্ণ

রাবি প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে তপশিল ঘোষণা ও বাস্তবায়নের এক দফা দাবীতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি শুরু হয়। নির্বাচনের তপশিল ঘোষণা না হওয়া পর্যন্ত এ কর্মসূচি পালনের হুশিয়ারি দেন রাবি স্টুডেন্টস অ্যালায়েন্স।

এ সময় ‘আপস না সংগ্রম; সংগ্রাম সংগ্রাম, এক দফা এক দাবি; রাকসু রাকসু, ইনকিলাব ইনকিলাব; জিন্দাবাদ জিন্দাবাদ, সিন্ডিকেটের কালো হাত; ভেঙে দাও গুড়িয়ে দাও, রাকসু আমার অধিকার; না দিলে গদি ছাড় এমন সব স্লোগান দিতে দেখা যায়।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. সালেহ্ হাসান নকীব যখন দায়িত্ব নেন, তখন তিনি বলেন পাঁচ মাসের মধ্যে রাকসু নির্বাচন দিবেন। কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি দায়িত্ব নেওয়ার প্রায় এক বছর হয়ে গেল, কিন্তু রাকসু নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন টালবাহানা করেই যাচ্ছে।’

এসময় তারা আরও বলেন, ‘লেজুড়বৃত্তিক ছাত্র রাজনৈতিক দলগুলোর বাঁধার মুখে তারা রাকসু আটকিয়ে দিতে তৎপর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণের দাবী রাকসু আদায় করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। রাকসু নির্বাচনের তপশিল ঘোষণা না হওয়া পর্যন্ত মাঠ না ছাড়ার হুশিয়ারি দেন তারা।’

সর্বশেষ - অন্যান্য