শনিবার , ৪ জানুয়ারি ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

তাহসানের ‘চাঁদের আলো’ কে এই রোজা?

প্রতিবেদক
editor
জানুয়ারি ৪, ২০২৫ ১:২১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : চলতি শীতের মৌসুমে এবারে বিয়ের ধুম খানিকটা বেশিই লেগেছিল। শোবিজ অঙ্গনও পিছিয়ে ছিল না এতে। অনেক তারকারা আবার এর মাঝে চুপিসারেও বিয়ে সেরে নিয়েছেন। জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসানের ক্ষেত্রেও অনেকটাই কি এমন?না, ঠিক চুপিসারে নয়। বিয়ের আয়োজনের সুসংবাদটি জানাতে পিছপা হননি তাহসান। আদতে কোনো রকমের পূর্ভাবাস ও গুঞ্জন না থাকায় ভক্তরাও রীতিমতো অবাক বনে গেছেন। অনেকে তো বিশ্বাসই করতে পারছেন না; তাই বলে অনুরাগীদের এভাবে চমকে দেবেন তাহসান?

একেতো, ভক্তরা যেমন অবাক তেমনি উচ্ছসিত ও আনন্দিত বটে। প্রাক্তন স্ত্রী মিথিলা যখন তাহসানকে ছেড়ে চলে যান, তখন তাহসানের অনুরাগীরাও বিষয়টি ভালোভাবে নেননি; তারাও আশাহত হন তাহসানের সংসার ভেঙে যাওয়াতে। তাহসানের একটি বহুল জনপ্রিয় ‘আলো’ গানের কথা মনে আছে নিশ্চয়ই, সে গানের একটি কথা ‘চাঁদের আলো তুমি কখনও আমার হবেনা?’ রটে গিয়েছিল সবার মুখে মুখে। সে থেকে অনুরাগীদেরও প্রার্থনা ছিল, একদিন না একদিন নিশ্চয়ই ‘চাঁদের আলো’ খুঁজে পাবেন তাহসান। অবশেষে ঠিক তাই ঘটল! দীর্ঘদিন ‘সিংগেল’ থাকার পর অবশেষে রোজা আহমেদের সঙ্গে গাটছাড়া বাঁধলেন তিনি।

ও হ্যাঁ রোজা আহমেদ! এই মুহূর্তে তাহসানের সঙ্গে বিয়ের পিড়িতে বসা এই নারীকে নিয়ে চর্চা তুঙ্গে! কেনই বা হবে না? অনুরাগীদের কাছে যেন তিনি সেই তাহসানের ‘চাঁদের আলো’তে পরিণত হয়েছেন। তাই তো সামাজিক মাধ্যমের পাতা স্ক্রল করতেই চোখে পড়ছে তাদের শুভাকাঙ্খীদের পোস্ট; যেখানে নেটিজেনরা তাদের বিয়ের ছবি পোস্ট করে ক্যাপশনে উল্লেখ করেছেন, ‘অবশেষে চাঁদের  আলো খুঁজে পেলেন তাহসান!’

তাহসানের নব্য স্ত্রী রোজা আহমেদ সম্পর্কে হয়তো এখনও অনেকেই স্পষ্ট নন। বাংলাদেশের বরিশালে বেড়ে ওঠা রোজা আহমেদ বর্তমানে ক্যারিয়ার গড়েছেন মার্কিন মুলুকে। রোজা পড়াশোনা করেছেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর। পড়াশোনা শেষ করে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন।

প্রায় ১০ বছরের বেশি সময় ধরে তিনি বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা আহমেদ। এছাড়াও আন্তর্জাতিক মানের মেকআপ এর কাজ করায় তার সুখ্যাতিও রয়েছে।

রোজার বিজনেস পেজে রয়েছে তার অসংখ্য অনুসারী এবং নেটিজেনদের কাছে অত্যন্ত জনপ্রিয় তিনি। তার ফেসবুক পেজ ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ পেজে অনুসারী সংখ্যা নয় লক্ষের ওপরে। তবে তার ব্যক্তিগত অ্যাকাউন্ট বেশ সাদামাটা। মাত্র অল্প কয়েকজন অনুসারী সংখ্যা রয়েছে। তার পছন্দের সংগীতশিল্পী খোদ তাহসানই!

বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে পছন্দ করেন রোজা। মার্কিন মুলুক, কানাডা তো বটেই, দেশের বিভিন্ন দর্শনীয় স্থানেও ভ্রমণ করেছেন তিনি। সাজেক, নাফাখুম, রাঙামাটিতেও বেড়াতে গেছেন দেশে থাকতে।

শুধু তাই নয়, রান্না বান্নাতেও পটু এই মেয়ে! চুইঝাল, বিরিয়ানি, পিজা, জিলাপি, কাঁকড়ার মতো আইটেমও নিজ হাতে রান্না করেন তিনি।তবে তাহসানের পাশাপাশি রোজার বিভিন্ন পোস্টের মন্তব্যঘরে গায়কের সহধর্মীণী হওয়ার জন্যও অভিনন্দন জানিয়েছেন রোজার অনুরাগীরা। তাদের একসঙ্গে খুব মানিয়েছে বলেও মন্তব্য অধিকাংশের।

প্রেম ও বন্ধুত্বের সম্পর্ক থেকে ২০০৬ সালের ৭ আগস্ট রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান। হয়েছে তাদের বিচ্ছেদও। মিথিলা ঘর বেঁধেছেন কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে। তবে সে সংসারও ভাঙুনি ভাঙুনি অবস্থা।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জে আজহারীর মাহফিল, প্রস্তুত হচ্ছে ৮টি মাঠ

মিথ্যা বলেছিলেন টিউলিপ, তদন্ত শুরু করেছে এনবিআর

রাবি ছাত্রদলের সভাপতি রাহী ও সম্পাদক জহুরুল

উত্তরায় কিশোর গ্যাংয়ের হামলা : পুলিশের গাড়িতে বসেও কুপিয়ে মারার হুমকি দেয় সন্ত্রাসীরা

দুর্নীতির অভিযোগ নিয়ে টিউলিপের চিঠি, পাল্টা জবাব দুদকের

শ্রদ্ধা ৯১ দশমিক ৫, মোদি ৯১ দশমিক ৩

ভারতের ওপর শুল্ক আরোপ মস্কোর জন্য বড় ধাক্কা: ট্রাম্প

বেবিচক চেয়ারম্যানের সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিশেষ বিসিএস’র মাধ্যমে চিকিৎসক নিয়োগের উদ্যোগ : সায়েদুর রহমান

ইসকন ইস্যুতে কঠোর অবস্থানে সরকার : হাইকোর্টে রাষ্ট্রপক্ষ